
মোঃ শফিকুল ইসলাম সোহেল,সাভার প্রতিনিধি:ন্যূনতম ৩০ হাজার টাকা বেতনের দাবিতে সাভার ও আশুলিয়ায় আজও বিক্ষোভ করেছে বিভিন্ন তৈরি পোশাক কারখানার শ্রমিকরা। এঘটনায় আজ অনেক পোশাক কারখানা সাধারণ ছুটি ঘোষণা করে মালিকপক্ষরা।
শিল্প পুলিশ জানায়,ন্যূনতম ৩০ হাজার টাকা বেতনের দাবিতে দুপুরে সাভারের হেমায়েতপুরে একেএইচ গার্মেন্টসে হামলা চালায় একদল দুর্বৃত্ত । এসময় কারখানাটিতে ব্যাপক ভাংচুর লুটপাট ও গাড়ি ভাংচুরের পাশাপাশি কারখানার মূল গেটে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। এতে দুর্বৃত্তদের হামলায় কারখানাটির প্রায় বিশ জন আহত হয়।অপরদিকে একই দাবিতে আশুলিয়ায় বাইপাইল আব্দুল্লাহপুর মহাসড়কে বিক্ষোভ করে বিভিন্ন কারখানার শ্রমিকরা পরে শিল্প পুলিশ শ্রমিকদের কারখানার গেট ও মহাসড়ক থেকে সরিয়ে দেয়। এছাড়া একই দাবিতে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে রাখে শ্রমিকরা। বর্তমানে শিল্পাঞ্চল সাভার ও আশুলিয়ায় থমথমে অবস্থা বিরাজ করছে। যেকোন অপ্রতিকর ঘটনা এড়াতে কারখানাগুলোর সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ রবিউল হাসান
অনলাইন ইনচার্জঃ কবির মাহমুদ
অফিসঃ ফায়েনাজ টাওয়ার, ৮/এ,কালভার্ট রোড,পুরানা পল্টন, ঢাকা