মোঃ শফিকুল ইসলাম সোহেল,সাভার প্রতিনিধি :রাষ্ট্রীয় সফরে বাংলাদেশে সফররত ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে (২২ নভেম্বর) শনিবার সকালে রাজধানীর উপকণ্ঠে সাভারে অবস্থিত জাতীয় স্মৃতিসৌধে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে স্মৃতিসৌধের বেদিতে ফুল দিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে শহীদদের স্মরণ করেন। এ সময় বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর একটি চৌকস দল রাষ্ট্রীয় সালাম প্রদান করেন।
পরে তিনি একটি গাছের চারা রোপণ করেন ও দর্শনার্থী বইয়ে স্বাক্ষর প্রদান করেন। সকল আনুষ্ঠানিকতা শেষে সকাল ১০টা ৩০ মিনিটের দিকে ভুটানের প্রধানমন্ত্রী সাভার জাতীয় স্মৃতিসৌধ থেকে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দেন।
প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য জানান।
আজ (২২ নভেম্বর) সকালে ঢাকায় পৌঁছান ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে। ভুটানের প্রধানমন্ত্রীকে বহনকারী ড্রুকএয়ারের বিমানটি সকাল ৮টা ১৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে (এইচএসআইএ) অবতরণ করে।
বিমানবন্দরে তাকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়। এ সময় ভুটানের প্রধানমন্ত্রীকে স্বাগত জানান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
সম্পাদক ও প্রকাশকঃ রবিউল হাসান
অনলাইন ইনচার্জঃ কবির মাহমুদ
অফিসঃ ফায়েনাজ টাওয়ার, ৮/এ,কালভার্ট রোড,পুরানা পল্টন, ঢাকা