সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় সারের ডিলার নিয়োগে বড় ধরনের আর্থিক লেনদেনের অভিযোগ তুলেছেন কাজিপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জুয়েল রানা।
গতকাল ১৫ই অক্টোবর (বৃহস্পতিবার) নিজের ব্যবহৃত সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়ে তিনি এ অভিযোগ তোলেন।
সেখানে নিজের ডিলারশীপ না পাওয়া নিয়ে বিষন্ন মনে নানা আক্ষেপের কথাও লিখেন তিনি।
সামাজিক যোগাযোগ মাধ্যমে করা তাঁর পোস্টটি হুবুহ কপি করে দেওয়া হলো," কাজিপুরে সারের ডিলার নিয়োগ ত্যাগিদের কোন দাম নেই!! ১৭ বছর আওয়ামী লীগ করেছি তাই বাতিলের তালিকায় এক নাম্বার! কি করবো ভাই! টাকা কামাই নাই ঘুষ দেওয়ার মুরদ নাই! স্বপ্ন দেখা পাপ! শুনলাম বড় বড় এমাউন্ট দিয়ে ডিলার হয়েছে, পাপ করছি খেসারত তো দিতেই হবে!!!
মোঃ জুয়েল রানা
আহ্বায়ক,কাজিপুর উপজেলা স্বেচ্ছাসেবক দল"
তাঁর করা এ পোস্টে দলীয় অনেক নেতাকর্মীদের পক্ষে বিপক্ষে নানা যুক্তিতর্ক করতে দেখা গেছে।
তবে প্রভাবশালী এ নেতার এমন পোস্টের পর থেকেই চলছে নানা আলোচনা সমালোচনা।
সম্পাদক ও প্রকাশকঃ রবিউল হাসান
অনলাইন ইনচার্জঃ কবির মাহমুদ
অফিসঃ ফায়েনাজ টাওয়ার, ৮/এ,কালভার্ট রোড,পুরানা পল্টন, ঢাকা