ইলেকশন কমিশন ইসির সর্বশেষ তথ্য অনুযায়ী আগামী বছর ২১ শে জানুয়ারী থেকে অনুষ্ঠিত হতে যাচ্ছে ইউনিয়ন পরিষদ নির্বাচন। এবারের নির্বাচন ৫ ধাপে অনুষ্ঠিত হবার কথা রয়েছে।
ইসির ঘোষণার পর থেকে ইউপি নির্বাচনে অংশগ্রহণ করতে যাওয়া সম্ভাব্য চেয়ারম্যান, মেম্বর পদপ্রার্থীরা ব্যাপক প্রচারণা ও জনসংযোগ চালিয়ে যাচ্ছেন।
তেমনি একজন আলোচিত চেয়ারম্যান প্রার্থী মোঃ মোহাব্বত।
মোহাব্বত সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার ৯নং নাটুয়ারপাড়া ইউনিয়নে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে সকলের নিকট দোয়া ও সমর্থন প্রত্যাশী।
বিএনপির রাজনীতির সাথে জড়িত থাকা মোহাব্বত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ -১ আসনের প্রার্থী সেলিম রেজার পক্ষে প্রচারণায় ব্যাপক ভূমিকা রেখেছেন।
স্হানীয়ভাবে তিনি একজন বিশিষ্ট ব্যবসায়ী এবং সমাজসেবক। নানা আলোচনা-সমালোচনায় চেয়ারম্যান পদে মোহাব্বতের নাম এখন বেশ আলোচনায়ও রয়েছেন।
ইতোমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে এই প্রার্থীর পক্ষে বিএনপি, যুবদল, ছাত্রদলের অনেক নেতাকর্মী ব্যাপক প্রচার প্রচারণা চালাচ্ছেন।
মোহাব্বত আলী বলেন,"আল্লাহ আমাকে ধন-সম্পদ অনেক দিয়েছেন,রাজনীতি থেকে আমার চাওয়া পাওয়ার কিছু নেই,আমি রাজনীতিতে এসেছি জনগণের সেবা করতে"।
জনগণ যদি আমাকে তাদের ভোটে আমাকে চেয়ারম্যান পদে নির্বাচিত করে তাহলে তাদের সেবায় নিজেকে সার্বক্ষণিক নিয়োজিত রাখতে চাই।
সম্পাদক ও প্রকাশকঃ রবিউল হাসান
অনলাইন ইনচার্জঃ কবির মাহমুদ
অফিসঃ ফায়েনাজ টাওয়ার, ৮/এ,কালভার্ট রোড,পুরানা পল্টন, ঢাকা