
ছাম্মি আহমেদ আজমীর:সিরাজগঞ্জে শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের সুশিক্ষায় গড়ে তুলতে প্রাথমিক,মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২ নভেম্বর) সকাল ১০টায় সিরাজগঞ্জ সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মো:মামুন খানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো: আমিনুল ইসলাম।
এসময় বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক রোজিনা আক্তার ও অতিরিক্ত জেলা প্রশাসক শাহাদাত হোসেইন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো:আমিনুল ইসলাম বলেন,শিক্ষার মানোন্নয়নে শিক্ষক,শিক্ষার্থী,অভিভাবক ও শিক্ষা প্রশাসনের সমন্বিত উদ্যোগ জরুরি।শিক্ষার্থীদের নৈতিকতা,মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করে গড়ে তুলতে হবে।মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
উল্লেখ্য:সভায় শিক্ষার্থীদের উপস্থিতি বৃদ্ধি, পাঠদানের মান উন্নয়ন,শিক্ষার পরিবেশ নিশ্চিতকরণ এবং শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ রবিউল হাসান
অনলাইন ইনচার্জঃ কবির মাহমুদ
অফিসঃ ফায়েনাজ টাওয়ার, ৮/এ,কালভার্ট রোড,পুরানা পল্টন, ঢাকা