মো: ছাম্মি আহমেদ আজমীর : বাংলাদেশ আওয়ামী যুবলীগ,সিরাজগঞ্জ জেলা শাখার আয়োজনে বাংলাদেশ আওয়ামীলীগের অন্যতম পেসিডিয়াম সদস্য,কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র,বর্ষীয়ান রাজনীতিবিদ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক স্বরাষ্ট্র,ডাক ও টেলিযোগাযোগ,গণপূর্ত ও গৃহায়ন ও স্বাস্থ্য পরিবার কল্যাণ (মন্ত্রী) প্রয়াত জননেতা আলহাজ্ব মোহাম্মদ নাসিম এর ৪র্থ মৃত্যু বার্ষিকী উপলক্ষে দুস্থ ও অসহায়দের মাঝে খাবার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৩ জুন) দুপুরে এস.এস রোডস্থ দলীয় আওয়ামীলীগ কার্যালয়ে সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগের সদস্য ও জেলা যুবলীগের আহবায়ক আলহাজ্ব রাশেদ ইউসুফ জুয়েল এর সভাপতিত্বে প্রয়াত জননেতা আলহাজ্ব মোহাম্মদ নাসিম এর প্রতিকৃতিতে মাল্যদান,৭০০ জন দুস্থ ও অসহায়দের মাঝে খাবার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সংক্ষিপ্ত এক আলোচনায় সিরাজগঞ্জ জেলা যুবলীগের আহবায়ক রাশেদ ইউসুফ জুয়েল বলেন,হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিশ্বস্ত ও আস্থাভাজন জাতীয় চার নেতার অন্যতম শহিদ এম মনসুর আলীর সুযোগ্য সন্তান প্রয়াত নেতা আলহাজ্ব মোহাম্মদ নাসিম সাহেব এর চতুর্থ মৃত্যুবার্ষিকীতে সিরাজগঞ্জের জেলা যুবলীগের প্রতিটি নেতাকর্মীরা মহান আল্লাহ পাকের কাছে দোয়া করি তিনি যেনো জান্নাতবাসি হন।তিনি ছিলেন কর্মীবান্ধব নেতা। প্রয়াত নেতা নাসিম সাহেব সারা বাংলাদেশ সহ সিরাজগঞ্জ জেলাকে তিনি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন করে গেছেন। আমরা নেতাকর্মীরা প্রিয় নেতাকে সব সময় ভালোবেসে যাব ইনশাআল্লাহ।
এ সময় উপস্থিত ছিলেন,সিরাজগঞ্জ জেলা যুবলীগের যুগ্ম -আহবায়ক হাসান শহীদ চঞ্চল,যুগ্ন-আহবায়ক সঞ্জয় সাহা, যুগ্ন-আহবায়ক মোহাম্মদ আলহাজ্ব সরকার,সদস্য মাহবুবুর রহমান, আরাফাত রহমান হিরক,সদর উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক এস এম বারী সহ জেলা যুবলীগ,সদর থানা যুবলীগ,পৌর যুবলীগের বিভিন্ন স্তরের নেতা কর্মীরা এসময় উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ রবিউল হাসান
অনলাইন ইনচার্জঃ কবির মাহমুদ
অফিসঃ ফায়েনাজ টাওয়ার, ৮/এ,কালভার্ট রোড,পুরানা পল্টন, ঢাকা