সিরাজগঞ্জ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ১০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করেছে কেন্দ্রীয় কমিটি।
গতকাল ১০ই সেপ্টেম্বর এই কমিটি প্রকাশিত হয়। কেন্দ্রীয় আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গাজী মেজবাউল হক সাচ্চু ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু স্বাক্ষরিত এই প্যাডে জাকিরুল ইসলাম লিমনকে সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি ও সুমন রহমানকে সাধারণ সম্পাদক করে ১০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।
পূর্ণাঙ্গ কমিটিতে কাজিপুরের সোনামুখি ইউনিয়নের সন্তান রানা আহমেদ,তিনি ডিজিটাল আর্কাইভ ও পাঠাগার বিষয়ক সম্পাদক নির্বাচিত হয়েছেন।
রানা আহমেদ আওয়ামী শাসনামলে সক্রিয় ছাত্র রাজনীতি এবং পরবর্তীতে যুবলীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন,সরকার পতনের পরে তিনি বিভিন্ন হয়রানি, হামলা,মামলার শিকার হয়েছেন। তবে থেমে না থেকে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম সহ এই দুঃসময়েও রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করে যাচ্ছে।
সম্পাদক ও প্রকাশকঃ রবিউল হাসান
অনলাইন ইনচার্জঃ কবির মাহমুদ
অফিসঃ ফায়েনাজ টাওয়ার, ৮/এ,কালভার্ট রোড,পুরানা পল্টন, ঢাকা