ছাম্মি আহমেদ আজমীর: সিরাজগঞ্জ সদর উপজেলার নতুন উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করেছেন নুসরাত জাহান। তাঁর যোগদান উপলক্ষে ফুল দিয়ে শুভেচ্ছা ও বরণ করে নেন সিরাজগঞ্জ সদর উপজেলা প্রশাসনের কর্মকর্তারা।
রবিবার (২২ নভেম্বর)বিকেলে সদর উপজেলা কার্যালয়ে আসেন নুসরাত জাহান এসময় তাকে বরণ করে নেন সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ -হেল -মাফি।
এসময় সিরাজগঞ্জ সদর উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত থেকে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ফুল দিয়ে বরণ করে নেন।
নতুন কর্মস্থলে যোগদানের মধ্য দিয়ে নুসরাত জাহান সিরাজগঞ্জ সদর উপজেলার প্রশাসনিক কার্যক্রমে দায়িত্ব পালন শুরু করলেন। তাঁর নেতৃত্বে উপজেলা প্রশাসনের কার্যক্রম আরও গতিশীল হবে এবং সরকারি সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে যাবে এমন প্রত্যাশা ব্যক্ত করেন উপস্থিত কর্মকর্তারা। নুসরাত জাহান এর পূর্বের কর্মস্থল ছিলো তাড়াশ উপজেলার নির্বাহী অফিসার হিসেবে ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ রবিউল হাসান
অনলাইন ইনচার্জঃ কবির মাহমুদ
অফিসঃ ফায়েনাজ টাওয়ার, ৮/এ,কালভার্ট রোড,পুরানা পল্টন, ঢাকা