মুমিন আহমদ মারুফ, সিলেট জেলা প্রতিনিধি: সিলেট মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে ৫ জন পুরুষ ও ২ জন নারীসহ মোট ৭ জনকে আটক করা হয়েছে।
রবিবার (১০ আগস্ট) বেলা আড়াইটার দিকে সিলেট নগরীর দক্ষিণ সুরমার চাঁদনীঘাট এলাকার একটি আবাসিক হোটেল ‘আল তাকদীর’-এ এ অভিযান চালানো হয়। আটক ব্যক্তিদের মধ্যে হোটেলের ম্যানেজারও রয়েছেন।
গ্রেফতারকৃতরা হলেন— আব্বাস আলী (৪৮) (হোটেলের ম্যানেজার), রুমান আহমদ (২৪), কামরুল ইসলাম (২০), রাহেল আহমদ (২৪), মো. রাজিব মিয়া (১৯), হালিমা আক্তার (১৯) এবং নাজমুন নাহার (২৬)।
সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ‘গোয়েন্দা পুলিশের অভিযানে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে ৭ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’
সম্পাদক ও প্রকাশকঃ রবিউল হাসান
অনলাইন ইনচার্জঃ কবির মাহমুদ
অফিসঃ ফায়েনাজ টাওয়ার, ৮/এ,কালভার্ট রোড,পুরানা পল্টন, ঢাকা