মুমিন আহমদ মারুফ, সিলেট জেলা প্রতিনিধি: অদ্য দুপুর ৩টায় সিলেট প্রাইমারী টিচার্স ট্রেনিং ইন্সটিটিউট (পিটিআই) এর হলরুমে সিলেট জেলা প্রশাসনের আয়োজনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় সিলেট বিভাগের সকল বিভাগীয় কর্মকর্তা, জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জনাব ড. মো: মোখলেস উর রহমান। তিনি সরকারি প্রশাসনের কার্যক্রমে দক্ষতা ও সেবার মানোন্নয়ন বিষয়ে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার জনাব মোঃ রেজাউল করিম, পিপিএম–সেবা। সভায় কর্মকর্তারা মাঠ প্রশাসনের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে মতবিনিময় করেন। সিনিয়র সচিব সকলকে জনগণের সেবায় নিষ্ঠা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার আহ্বান জানান।
সম্পাদক ও প্রকাশকঃ রবিউল হাসান
অনলাইন ইনচার্জঃ কবির মাহমুদ
অফিসঃ ফায়েনাজ টাওয়ার, ৮/এ,কালভার্ট রোড,পুরানা পল্টন, ঢাকা