সুনামগঞ্জ প্রতিনিধিঃ সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সেলবরষ ইউনিয়ন বিএনপির দলীয় কার্যালযের একটি জানালা খুলে এটির ভেতরে পেট্রল ঢেলে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। শুক্রবার রাত সাড়ে নয়টার দিকে এই ঘটনা ঘটে। আগুনে কার্যালয়ের ভেতরে থাকা ১৫থেকে ২০টি প্লাস্টিকের চেয়ার ও একটি টেবিল পুড়ে গেছে। তবে স্থানীয় বিএনপির নেতাদের দাবি,কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের সন্ত্রাসী বাহিনীর সদস্যরা এই ঘটনা ঘটিয়েছে।
জানা গেছে উপজেলার বাদশাগঞ্জ বাজারে থাকা সেলবরষ ইউনিয়ন বিএনপির দলীয় কার্যালয়ের ভেতরে শুক্রবার রাত সাড়ে নয়টার দিকে আগুন জ্বলতে দেখতে পান বাজারে পাহারার কাজে নিয়োজিত থাকা দুইজন পাহারাদার। পরে ওই দুইজন পাহারাদার আগুন আগুন বলে চিৎকার দেন। এ সময় আশপাশের লোকজন এগিয়ে আসলে তাদেরকে নিয়ে এই দুইজন পাহারাদার আগুন নেভাতে সক্ষম হন।
সেলবরষ ইউনিয়ন বিএনপির সভাপতি তাহের উদ্দিন সোনা মিয়া বলেন, কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের সুনামগঞ্জ-১আসনের সাবেক সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন আত্মগোপনে থেকে বেশ কয়েকদিন ধরে ফেসবুকে লাইভে এসে দেশকে অস্থিতিশীল করার লক্ষে উস্কানিমূলক বক্তব্য দিয়ে আসছেন। তাঁর নির্দেশে আওয়ামী সন্ত্রাসীরা এই ঘটনা ঘটিয়েছে। আমরা এ ঘটনায় আমরা আইনগত ব্যবস্থা নেব।
ধর্মপাশা থানার ওসি মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, সেলবরষ ইউনিয়ন বিএনপির দলীয় কার্যালয়ে দুর্বৃত্তরা অগ্নি সংযোগ করেছে। এতে কার্যালয়ের ভেতরে থাকা কিছু আসবাবপত্র পুড়ে গেছে।ঘটনাটি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে।
সম্পাদক ও প্রকাশকঃ রবিউল হাসান
অনলাইন ইনচার্জঃ কবির মাহমুদ
অফিসঃ ফায়েনাজ টাওয়ার, ৮/এ,কালভার্ট রোড,পুরানা পল্টন, ঢাকা