মুমিন আহমদ মারুফ, সিলেট জেলা প্রতিনিধি:জগন্নাথপুর-শান্তিগঞ্জ আসনের আগামীর কান্ডারী, যুক্তরাজ্য বিএনপির সহ-সভাপতি এম এ ছাত্তার এর সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার জগন্নাথপুর উপজেলার আশারকান্দি ইউনিয়নের শান্তি বাজারে এ সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন বিএনপি নেতা মিনুর খান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-৩ আসনের সম্ভাব্য প্রার্থী এম এ ছাত্তার। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সদস্য মুহিউদ্দিন বাবলু।
এসময় আরো উপস্থিত ছিলেন জগন্নাথপুর যুবদল নেতা নিকছন খান, খলিল মেম্বার, আব্বাসসহ স্থানীয় নেতৃবৃন্দ। ছাত্রদল নেতা ফাহিম আহমদও সভায় বক্তব্য রাখেন।
সম্পাদক ও প্রকাশকঃ রবিউল হাসান
অনলাইন ইনচার্জঃ কবির মাহমুদ
অফিসঃ ফায়েনাজ টাওয়ার, ৮/এ,কালভার্ট রোড,পুরানা পল্টন, ঢাকা