সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার অন্যতম জনপ্রিয় ও সরকারি নিবন্ধন প্রাপ্ত সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন রাবেয়া ফাউন্ডেশন এর ঈদ পরবর্তী মিলনমেলা ও কার্যনির্বাহী কমিটির আলোচনা সভা ও সুবিধাভোগীদের মাঝে নগদ অর্থ সহায়তা বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
৮ই জুন রবিবার, দুপুর ২ টায় রাবেয়া ফাউন্ডেশন এর নিজস্ব কার্যালয়ে এই মিলনমেলা, আলোচনা সভা ও নগদ অর্থ সহায়তা বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
রাবেয়া ফাউন্ডেশন এর সভাপতি আলহাজ্ব মোঃ আমিনুল ইসলাম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ ফজলুল হক জুয়েল তরফদারের সঞ্চালনায় এসময় সংগঠনের কার্যনির্বাহী কমিটির সদস্য,উপদেষ্টা,আমন্ত্রিত অতিথিসহ, সুবিধাভোগীদের একাংশ উপস্থিত ছিলেন।
পবিত্র কুরআন তেলাওয়াত ও দোয়ার মাধ্যমে আনুষ্ঠানিক কর্মসূচি শুরু হলে এসময় বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা রবিউল হাসান, আমন্ত্রিত অতিথি ডা. সেলিম রেজা সহ সংগঠনের কার্যনির্বাহী কমিটির সদস্যরা।
এসময় সংগঠন হতে প্রতি মাসে সুবিধাভোগী মসজিদ, মাদ্রাসার প্রতিনিধি এবং বিশেষ আর্থিক সহযোগিতা প্রাপ্ত মেধাবী শিক্ষার্থীরা তাদের অনূভুতি ব্যক্ত করে বক্তব্য রাখেন।
আলোচনা শেষে বিভিন্ন মসজিদ, মাদ্রাসা,সামাজিক সংগঠন, মেধাবী শিক্ষার্থী ও হতদরিদ্রের মাঝে নগদ আর্থিক সহযোগিতা বিতরণ করা হয়।
আলোচনা সভার শেষ অংশে সাংগঠনিক আলোচনা রাখেন সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ ফজলুল হক জুয়েল তরফদার,পরে সভাপতির সমাপনী বক্তব্যের মধ্যে দিয়ে আলোচনা সভার সমাপ্তি ঘোষণা করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ রবিউল হাসান
অনলাইন ইনচার্জঃ কবির মাহমুদ
অফিসঃ ফায়েনাজ টাওয়ার, ৮/এ,কালভার্ট রোড,পুরানা পল্টন, ঢাকা