কাওসার হোসেন মামুন,খাগড়াছড়ি প্রতিনিধিঃ খাগড়াছড়ির মানিকছড়িতে পৃথক অভিযানে ২৩০পিচ ইয়াবা (মাদকদ্রব্য) ও ১৫২ লিটার চোলাই মদ উদ্ধার করেছে সেনাবাহিনীর সিন্দুকছড়ি জোনের আওতাধীন মানিকছড়ি আর্মি ক্যাম্পের একটি আভিযানিক টিম।
পুলিশ ও সেনাবাহিনী সূত্রে জানা যায়, বুধবার (৩০ জুলাই) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার উত্তর গাড়ীটানা এলাকায় অভিযান চালিয়ে স্যালাইনের প্যাকেটভর্তি ১৫২ লিটার চোলাই মদ উদ্ধার করে সেনাবাহিনী।
এসময় উত্তর গাড়ীটানা এলাকার চিহ্নিত মদ ব্যবসায়ী বান্দিরাম ত্রিপুরা (৪৪) কে আটক করা হয়। এসব মদ চট্টগ্রামসহ দেশের বিভিন্ন এলাকায় পাচারের উদ্দেশ্য প্যাকেটজাত করা হয়েছে বলে জানা গেছে। অপর এক অভিযানে উপজেলার তিনটহরী হেডকোয়ার্টার এলাকা থেকে ২৩০ পিচ ইয়াবা জব্দ করে সেনাবাহিনী। তবে এঘটনায় কাউকে আটক করা যায়নি।
অভিযান শেষে আটককৃত ব্যক্তি এবং জব্দকৃত মদ ও ইয়াবা মানিকছড়ি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।মানিকছড়ি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মাহমুদুল হাসান রুবেল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অবৈধ মদ ও ইয়াবা ধ্বংসের যথাযথ আইনী পদক্ষেপ এবং আটককৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে’।
সম্পাদক ও প্রকাশকঃ রবিউল হাসান
অনলাইন ইনচার্জঃ কবির মাহমুদ
অফিসঃ ফায়েনাজ টাওয়ার, ৮/এ,কালভার্ট রোড,পুরানা পল্টন, ঢাকা