সৌদি আরবের দাম্মামের কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার ঘটনায় অন্তত একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরো অন্তত আটজন আহত হয়েছে বলে জানিয়েছে সৌদি আরবের জেনারেল অথরিটি অব সিভিল এভিয়েশন (জিএসিএ)।
সংবাদ সংস্থা এএনআই-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার সন্ধ্যায় বিমানবন্দরটিকে লক্ষ্য করে এ হামলা চালানো হয়। হামলায় হতাহতদের বিষয়ে বিস্তারিত কোনো তথ্য তাৎক্ষণিকভাবে জানানো হয়নি।
সম্পাদক ও প্রকাশকঃ রবিউল হাসান
অনলাইন ইনচার্জঃ কবির মাহমুদ
অফিসঃ ফায়েনাজ টাওয়ার, ৮/এ,কালভার্ট রোড,পুরানা পল্টন, ঢাকা