সম্রাট প্রধান : নরসিংদী প্রতিনিধিঃ নরসিংদী জেলার শিবপুর থানার দুলালপুর ইউনিয়নের গড়বাড়ী গ্রামের প্রবাসী হাসিম ।
মাত্র ৭–৮ মাস আগে নিজের ভাগ্য পরিবর্তনের স্বপ্ন নিয়ে সৌদি আরবে পাড়ি দিয়েছিলেন তিনি। পরিবারের সবার মুখে হাসি ফোটানোর স্বপ্ন ছিল তাঁর। কিন্তু বিদেশের মাটিতে সেই স্বপ্ন আর পূরণ হলো না।
স্থানীয় সূত্রে জানা যায়—সৌদি আরবের পুলিশ একটি আসামিকে লক্ষ্য করে গুলি করলে সেই গুলিই দুর্ভাগ্যবশত গিয়ে লাগে নিরীহ হাসিমের শরীরে। ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি।
সাদা পোশাকের মতোই ছিল তাঁর মন—সরল, শান্ত ও নির্দোষ।
দেশের মাটিতে পরিবার-পরিজনের জন্য অক্লান্ত পরিশ্রম করতে চাওয়া এই মানুষটির প্রাণ চলে যাওয়ায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। প্রবাসী সমাজেও শোকের ছোঁয়া লেগেছে।
সম্পাদক ও প্রকাশকঃ রবিউল হাসান
অনলাইন ইনচার্জঃ কবির মাহমুদ
অফিসঃ ফায়েনাজ টাওয়ার, ৮/এ,কালভার্ট রোড,পুরানা পল্টন, ঢাকা