নূরুজ্জামান ফারুকী,হবিগঞ্জ প্রতিনিধিঃ বিশ্বের সর্ববৃহৎ স্বনির্ভর ক্ষুদ্রঋণদানকারী প্রতিষ্ঠান ‘আশা’ এর নিজস্ব অর্থায়নে প্রতি বছরের মতো এ বছরও শীত মৌসুমে দরিদ্র, অসহায় ও সুবিধাবঞ্চিত শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
এরই ধারাবাহিকতায় বুধবার ( ২৫ নভেম্বর) আশা-হবিগঞ্জ জেলার পক্ষ থেকে হবিগঞ্জ জেলা প্রশাসক মো: জাকির হোসেন-এর নিকট ৪০০টি শীতবস্ত্র (কম্বল) হস্তান্তর করা হয়।
কম্বল হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আশা-র ম্যানেজমেন্ট ট্রেইনি রুনা আক্তার, ডিস্ট্রিক্ট ম্যানেজার মো: মাহফুজ আলম, সিআরএম বিদ্যুৎ কুমার রায়, সৈয়দ আমজাদ হোসেন এবং সিবিএম মো: জিয়াউল করিমসহ প্রতিষ্ঠানের অন্যান্য কর্মীবৃন্দ। আয়োজকরা জানান, মানবিক সেবা ও সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে আশা দেশের দরিদ্র, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে থেকে শিক্ষা, স্বাস্থ্য, আর্থিক অন্তর্ভুক্তি এবং বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমের মাধ্যমে একটি সমৃদ্ধ ও স্বনির্ভর সমাজ গঠনে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
সম্পাদক ও প্রকাশকঃ রবিউল হাসান
অনলাইন ইনচার্জঃ কবির মাহমুদ
অফিসঃ ফায়েনাজ টাওয়ার, ৮/এ,কালভার্ট রোড,পুরানা পল্টন, ঢাকা