নুরুজ্জামান ফারুকী (হবিগঞ্জ)হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় পারিবারিক কলহের জেরে গলায় রশি দিয়ে ফাঁস লাগিয়ে তরুণ-তরুণী আত্মহত্যা করেছে। সোমবার(১৭ ফেব্রুয়ারী) বিকেলে চুনারুঘাট থানা পুলিশ পৃথক স্থান থেকে তাদের মরদেহ উদ্ধার করে। এরমধ্যে উপজেলার শানখলা ইউনিয়নের জুয়ার লালচান গ্রামের আমির আলীর ঘর থেকে সামিনা খাতুন (২০) ও মিরাশী ইউনিয়নের মহদিরকোনা গ্রামের নিজ ঘর থেকে অনিক মিয়ার (১৮) মরদেহ উদ্ধার হয়। সামিনা খাতুন উপজেলার জুয়ার লালচান গ্রামের আমির আলীর মেয়ে। অনিক মিয়া একই উপজেলার মহদিরকোনা গ্রামের কাছুম আলীর ছেলে।
পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার এলাকার দরিদ্র পরিবারের বাসিন্দা ময়না মিয়ার ছেলে অনিক মিয়াকে শিশু অবস্থায় দত্তক আনেন কাছুম আলী । কয়েক বছর ধরে অনিক মানসিক রোগে আক্রান্ত হয়। ধারণা করা হচ্ছে রোগে আক্রান্ত হয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পারিবারিক কলহের জের ধরে তরুণ-তরুণী গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে। হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের মর্গে লাশের ময়নাতদন্ত শেষে বিস্তারিত বলা যাবে।।
সম্পাদক ও প্রকাশকঃ রবিউল হাসান
অনলাইন ইনচার্জঃ কবির মাহমুদ
অফিসঃ ফায়েনাজ টাওয়ার, ৮/এ,কালভার্ট রোড,পুরানা পল্টন, ঢাকা