হবিগঞ্জ প্রতিনিধি ॥হবিগঞ্জের চুনারুঘাট থানা পুলিশের বিশেষ অভিযানে ১৫ কেজি গাঁজাসহ একটি রেজিঃ বিহীন ডিআই পিকআপ গাড়ী উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৮ আগষ্ট)চুনারুঘাট থানার পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে দেওরগাছ ইউপির রাজাপুর সাকিনস্থ জনৈক মোহন মিয়ার ঘরের সামনে রেজিষ্ট্রেশন বিহীন একটি টাটা ডিআই পিকআপ গাড়ী তল্লাশী করে। এ সময় গাড়ীর পিছনের বডিতে আসামীদের ফেলে যাওয়া ১৫ কেজি গাঁজা এবং পিকআপ গাড়ীটি উদ্ধার পূর্বক জব্দ করা হয়। পরে উক্ত বিষয়ে এজাহার দায়েরের প্রেক্ষিতে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ রবিউল হাসান
অনলাইন ইনচার্জঃ কবির মাহমুদ
অফিসঃ ফায়েনাজ টাওয়ার, ৮/এ,কালভার্ট রোড,পুরানা পল্টন, ঢাকা