হবিগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জের বানিয়াচংয়ে স্কুলের র্যালিং থেকে ছিটকে পড়ে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ঘটনাটি ঘটেছে বুধবার (২৪ সেপ্টেম্বর) বানিয়াচং উপজেলার পুকড়া ইউনিয়নের প্রত্যন্ত কান্দিপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে। নিহত শিশু অন্তু দাসকে (৯) অচেতন অবস্থায় সিলেট ওসমানী মেডিক্যাল হাসপাতালে নেয়ার পথে মারা যায়। সে কান্দিপাড়া গ্রামের সমর দাসের পুত্র। আহত অবস্থায় তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার দ্রুত সিলেট ওসমানী হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন। সিলেট নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্কুলের প্রধান শিক্ষক চম্পা রানী চকদার জানান, দুপুরের বিরতির সময় বাচ্চারা খেলাধুলায় মগ্ন থাকে। অন্তু এ সময় তৃতীয় তলার র্যালিং বেয়ে হয়তো উঠানামা করছিল। এ সময় সে র্যালিং থেকে ছিটকে মাটিতে লুটিয়ে পড়ে আহত হয়। তবে প্রধান শিক্ষকের এ বক্তব্যটি অনেকেই কেবলমাত্র দায়সাড়া মনে করছেন।
সম্পাদক ও প্রকাশকঃ রবিউল হাসান
অনলাইন ইনচার্জঃ কবির মাহমুদ
অফিসঃ ফায়েনাজ টাওয়ার, ৮/এ,কালভার্ট রোড,পুরানা পল্টন, ঢাকা