
নূরুজ্জামান ফারুকী,হবিগঞ্জ প্রতিনিধিঃ হবিগঞ্জ জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে মনোনীত হয়েছে লাখাই থানার ওসি শরীফ আহমেদ।
জানা যায়, হবিগঞ্জ জেলা পুলিশের মাসিক সভায় অপরাধ অভিন্ন মানদণ্ডের আলোকে লাখাই থানার অফিসার ইনচার্জ (ওসি) শরীফ আহমেদ কে অক্টোবর ২০২৬ মাসের মাদক উদ্ধার, ওয়ারেন্ট তামিল, মামলা, বিভিন্ন গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন, মামলার আসামি গ্রেফতার, আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ এবং বিবিধ দক্ষতার ভিত্তিতে হবিগঞ্জ পুলিশ সুপার মো: তারেক মাহমুদ হবিগঞ্জ জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে বিশেষ পুরস্কার প্রদান করেন।এ বিষয়ে লাখাই থানার ওসি শরীফ আহমেদ জানান, এই পুরস্কার লাখাই থানার সকল অফিসার ফোর্সের সম্মিলিত প্রচেষ্টায় সফলতার স্বীকৃতি।লাখাই থানার অফিসার ইনচার্জকে জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে বিশেষ পুরস্কারে ভূষিত করায় হবিগঞ্জ পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার অর্থ, প্রশাসন ও ক্রাইম, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেলসহ সবার প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েন লাখাই থানার ওসি শরীফ আহমেদ।
সম্পাদক ও প্রকাশকঃ রবিউল হাসান
অনলাইন ইনচার্জঃ কবির মাহমুদ
অফিসঃ ফায়েনাজ টাওয়ার, ৮/এ,কালভার্ট রোড,পুরানা পল্টন, ঢাকা