নূরুজ্জামান ফারুকী, হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর আধুনিক হাসপাতালে দালাল বিরোধী বিশেষ অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত ও এসআরবির (SRB) সদস্যরা। অভিযানে ৫ জন চিহ্নিত দালালকে হাতেনাতে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১শ টাকা করে জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর)সকালে হাসপাতাল চত্বরে এই ঝটিকা অভিযান চালানো হয়।দণ্ডপ্রাপ্তরা হলেন- সাকিব মিয়া তালুকদার, কামাল শাহ, জনাব আলী, আরফান মিয়া ও টেনু মিয়া। এদের মধ্যে বেশ কয়েকজন এর আগেও আইনশৃঙ্খলা বাহিনীর হাতে দালালির অভিযোগে আটক হয়েছিল বলে জানা গেছে।
অভিযান শেষে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিয়াজ মাহমুদ সাংবাদিকদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে হাসপাতাল এলাকায় অভিযান চালিয়ে এই ৫ দালালকে আটক করা হয়। পরবর্তীতে জিজ্ঞাসাবাদ করা হলে তারা প্রত্যেকেই দালালির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন।
সম্পাদক ও প্রকাশকঃ রবিউল হাসান
অনলাইন ইনচার্জঃ কবির মাহমুদ
অফিসঃ ফায়েনাজ টাওয়ার, ৮/এ,কালভার্ট রোড,পুরানা পল্টন, ঢাকা