
নূরুজ্জামান ফারুকী,হবিগঞ্জ প্রতিনিধিঃ কথায় আছে,পানির অপর নাম জীবন। অথচ হবিগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালে পানি না পেয়ে চরম দুর্ভোগ পোহাচ্ছেন রোগী ও তাঁদের স্বজনরা। হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে পানির সংকট থাকলেও পাম্প থেকে প্রতিদিন শত শত লিটার পানি অপচয় হচ্ছে বলে অভিযোগ উঠেছে। শনিবার(১০ অক্টোবর) দুপুরে হাসপাতালে গিয়ে দেখা যায়, বহিরাগতরা পানি নিচ্ছেন ঠিকই, কিন্তু হাসপাতালে পানি নেই। এটি একদিনের সমস্যা নয়; দীর্ঘদিন ধরে এ পরিস্থিতি চলে আসছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।রোগী ও তাঁদের স্বজনদের অভিযোগ, হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে প্রয়োজনীয় পানি পাওয়া যাচ্ছে না। পানির জন্য তাঁদের এক স্থান থেকে অন্য স্থানে ছুটতে হচ্ছে। অথচ হাসপাতালের পাম্প থেকে পানি বের হয়ে অপচয় হচ্ছে। একদিকে রোগীদের পানির কষ্ট, অন্যদিকে পানির এমন অপচয় নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন তাঁরা।হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডের পানির পাইপ ও ট্যাপ দীর্ঘদিন ধরে বিকল হয়ে পড়ে রয়েছে বলেও জানা গেছে। একই সঙ্গে বিভিন্ন ওয়ার্ডের ফ্যানও নষ্ট থাকায় রোগীদের দুর্ভোগ আরও বাড়ছে। বিশেষ করে গরমের সময় ফ্যান অচল থাকায় রোগীদের ভোগান্তি পোহাতে হচ্ছে।সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিয়মিত তদারকি ও প্রয়োজনীয় মেরামতের অভাবে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে কি না, তা খতিয়ে দেখা প্রয়োজন বলে মনে করছেন সচেতন মহল।
সম্পাদক ও প্রকাশকঃ রবিউল হাসান
অনলাইন ইনচার্জঃ কবির মাহমুদ
অফিসঃ ফায়েনাজ টাওয়ার, ৮/এ,কালভার্ট রোড,পুরানা পল্টন, ঢাকা