ইনকিয়াদ আহম্মেদ রাফিন, ঝিকরগাছা উপজেলা প্রতিনিধি :
যশোর-২(চৌগাছা-ঝিকরগাছা) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ডা. মোসলে উদ্দিন ফরিদকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা প্রদান করেছে ঝিকরগাছা উপজেলার হাজিরবাগ ইউনিয়ন জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) হাজিরবাগ ইউনিয়নের কুল্লা মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে আয়োজিত ইফতার মাহফিলে এই সংবর্ধনা দেওয়া হয়।
হাজিরবাগ ইউনিয়ন জামায়াতে আমীর হাফেজ মাওলানা মোজাম্মেল হকের সভাপতিত্বে এবং সেক্রেটারি অধ্যাপক শফিকুর রহমানের সঞ্চালনায় ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন, যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ডা. মোসলেহ উদ্দিন ফরিদ।
এ মাহফিলে ইউনিয়ন জামায়াতে ইসলামী, ওলামা বিভাগ, শ্রমিক কল্যাণ বিভাগ, যুব বিভাগ এবং কুল্লা মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষ থেকে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
ইফতার মাহফিলে বিশেষ অতিথি ছিলেন যশোর জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা আরশাদুল আলম।
বিশেষ অতিথি ছিলেন যশোর জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান অধ্যাপক জয়নাল আবেদীন, ঝিকরগাছা উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল আলিম, উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. তমেজ উদ্দীন, উপজেলা জামায়াতের সেক্রেটারি মো. নজরুল ইসলাম খান, সহকারী সেক্রেটারি মাস্টার আব্দুর রকিম,শুরা সদস্য মো. গোলাম মোস্তফা, জুলাই-২৪ শহীদ জাবিরের পিতা মো. নওশের আলী, হাজিরবাগ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. শাহজাহান সরদার ও মো. নুরুজ্জামান, হাজিরবাগ ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ মিজানুর রহমান ও সেক্রেটারি মো. জামসেদ আলী।
এ ছাড়া উপস্থিত ছিলেন হাজিরবাগ ইউনিয়ন জামায়াতের সাবেক আমীর মাওলানা আসাদুল ইসলাম, ওলামা বিভাগের সভাপতি মাওলানা শহিদুল ইসলাম, যুব বিভাগের সভাপতি মো. আলামীন, তরবিয়াত বিভাগের সেক্রেটারি মাওলানা আব্দুল গফুর, শ্রমিক কল্যাণ সভাপতি মো. জিয়াউর রহমান, ইউনিয়ন টিম সদস্য আনোয়ার হুসাইন সহ ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে ডা. মোসলেহ উদ্দিন ফরিদ বলেন, আমাকে যারা ভোট দিয়েছেন বা দেননি, তারা যে দলের বা যে ধর্মেরই হোন না কেন- সবাই আমার কাছে সমান মর্যাদা পাবেন। আমি ঝিকরগাছা ও চৌগাছাকে একটি উন্নত ও মডেল উপজেলায় রূপান্তর করতে সকল শ্রেণি-পেশার মানুষকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই।”
ইফতার মাহফিলে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার কয়েকশত মানুষ অংশ নেন।
সম্পাদক ও প্রকাশকঃ রবিউল হাসান
অনলাইন ইনচার্জঃ কবির মাহমুদ
অফিসঃ ফায়েনাজ টাওয়ার, ৮/এ,কালভার্ট রোড,পুরানা পল্টন, ঢাকা