
ইনকিয়াদ আহম্মেদ রাফিন,ঝিকরগাছা উপজেলা প্রতিনিধি:
২০০৬ সালের ২৮ অক্টোবর বাংলাদেশ রাজনৈতিক ইতিহাসের কালো অধ্যায় উপলক্ষে যশোরের ঝিকরগাছায় উপজেলা জামায়াতের উদ্যোগে এক আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ২৮ অক্টোবর ( বুধবার) বিকাল ৩ টায় লাউজানী কমপ্লেক্সে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ঝিকরগাছা উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল আলিম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোর জেলা জামায়াতের শুরা ও কর্মপরিষদ সদস্য অধ্যাপক জয়নাল আবেদীন।
ঝিকরগাছা উপজেলা জামায়াতের সেক্রেটারি মুহাম্মদ নজরুল ইসলাম খাঁন এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঝিকরগাছা উপজেলা জামায়াতের নায়েবে আমীর সহকারী অধ্যাপক হারুন অর রশিদ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝিকরগাছা উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাস্টার আব্দুর রকিম, কর্মপরিষদ সদস্য মো: আবিদুর রহমান, পৌর আমীর আব্দুল হামিদ, ঝিকরগাছা ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা এমদাদুল হক,সেক্রেটারি আতিয়ার রহমান, গদখালী ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি শরিফুল ইসলাম সহ পৌর ও ইউনিয়ন জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা,২০০৬ সালের ২৮ অক্টোবর বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে লগি - বৈঠা আন্দোলন একটি রক্ত ঝরার বিভীষিকাময়দিনে জামায়াতে ইসলামী সহ সকল শহীদের স্মৃতি এবং সেই মর্মান্তিক দিনের কথা ও পাশাপাশি সেই দিনের ঝিকরগাছায় আহত ও নিহতদের কথা স্মরণ করেন।
পরে অনুষ্ঠান শেষে, ২০০৬ সালের ২৮ অক্টোবরের ঢাকার পল্টন ও বায়তুল মোকাররম এলাকায় রক্তাক্ত ইতিহাসে কালো অধ্যায়ের ঐ দিনের আহত ও নিহত এবং সকল শহীদদের জন্য তাদের আত্নার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ রবিউল হাসান
অনলাইন ইনচার্জঃ কবির মাহমুদ
অফিসঃ ফায়েনাজ টাওয়ার, ৮/এ,কালভার্ট রোড,পুরানা পল্টন, ঢাকা