কাওসার হোসেন মামুন,খাগড়াছড়ি প্রতিনিধিঃ খাগড়াছড়িতে ৮০০ পিস ইয়াবা ও মাদক বিক্রির ৩৫ হাজার টাকাসহ জাতীয় পাটির (এ) নেতা মোশাররফ হোসেন জুয়েল (৩৫) গ্রেফতার হয়েছে। সোমবার (২৮ জুলাই) বিকাল সাড়ে ৫টার খাগড়াছড়ি সরকারী উচ্চ বিদ্যালয় মাঠ থেকে আটক করা হয়।
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল বাতেন মৃধা জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসআই জুয়েল আহমেদের নেতৃত্বে পুলিশ মোশাররফ হোসেনকে অনুসরণ করে সরকারী স্কুল মাঠ সংলগ্ন হিল কুইন গেস্ট হাউজের সামনে থেকে আটক করা হয়। পরে তার হেফাজতে থাকা স্কুটি তল্লাশি করে সিটের নিচ থেকে ৮০০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির ৩৫ হাজার টাকার উদ্ধার করা হয়। মোশাররফ পানছড়ি উপজেলার শান্তি নগরের বাসিন্দা মোঃ মোসলেম উদ্দিন ভূঁইয়ার ছেলে।
গ্রেফতারের পর সে নিজেকে খাগড়াছড়ি জেলা জাতীয় পার্টির সাবেক সাংগঠনিক সম্পাদক বলে পুলিশকে জানায়। তবে, খাগড়াছড়ি জেলা জাতীয় পাটির সাবেক সদস্য সচিব খোরশেদ আলম জানান, মোশাররফ হোসেন জুয়েল জাতীয় পাটি করলেও এই ধরনের পদে ছিলেন না।
সম্পাদক ও প্রকাশকঃ রবিউল হাসান
অনলাইন ইনচার্জঃ কবির মাহমুদ
অফিসঃ ফায়েনাজ টাওয়ার, ৮/এ,কালভার্ট রোড,পুরানা পল্টন, ঢাকা