1. admin@dainikjamunaexpress.com : admin :
  2. bob_44335a31b693@bobresearchlabs.com : bob_44335a31b693 :
  3. paul54@gmail.com : pauldavis :
  4. wordpUser10@org.com : supe1User10 :
  5. wp_admin_7eac00@local.host : wp_admin_7eac00 :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন
শিরোনাম:
সিরাজগঞ্জে শিক্ষকদের মানসিক স্বাস্থ্য বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ দেবিদ্বারে মাদকবিরোধী বিক্ষোভের পর মাদক কারবারির বাড়িতে ভাঙচুর, গ্রামছাড়া পরিবার ধুনটে জমিজমা সংক্রান্ত বিষয়ে ঘর ভাংচুরের ঘটনায় ১জন গ্রেফতার রাণীনগরে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সংবর্ধনা রাণীনগরে জনসচেতনতামূলক র‍্যালী ও আলোচনাসভা ধুনটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা চিতলমারীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত: দক্ষ ও জ্ঞানভিত্তিক সমাজ গড়ার প্রত্যয় ঝিকরগাছায় সংবাদ প্রকাশকে কেন্দ্র করে সাংবাদিককে শাকিল হোসেনকে গালিগালাজ ও হুমকি,থানায় জিডি জয়পুরহাটে বোনকে মারধরের ক্ষোভে হাসপাতালে হাসুয়া হাতে দুলাভাইকে কোপাতে গেলেন শ্যালক আক্কেলপুরে ২০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হলেন জয়পুরহাট-১ আসনের এমপি ফজলুর রহমান সাঈদ রাণীনগরে ভ্রাম্যমান আদালতে ২মাদক সেবির কারাদন্ড রাণীনগরে এক কেজি গাঁজা ও ১১৩পিস ট্যাপেন্টাডল বড়ি উদ্ধার রাণীনগরে ৩য় শ্রেনীর শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় আপনাদের, সবাই মিলে দেখভাল করবেন’রাষ্ট্রপতি ধুনট উপজেলা পরিষদ পুকুর সহ অন্যান্য জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ সিরাজগঞ্জে জেলা ছাত্রদলের উদ্যোগে গাছ বিতরণ ও বৃক্ষরোপণ পাবনায় মাদকবিরোধী অভিযানে দুই মাদকসেবী আটক রাষ্ট্রপতিকে ঘিরে ঠাকুরগাঁওয়ে উৎসবের আবহ, নাগরিক সংবর্ধনায় মানুষের ঢল পাঁচবিবিতে মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচনে হেলাল-শিপলু পরিষদের প্যানেল পরিচিতি
শিরোনাম:
সিরাজগঞ্জে শিক্ষকদের মানসিক স্বাস্থ্য বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ দেবিদ্বারে মাদকবিরোধী বিক্ষোভের পর মাদক কারবারির বাড়িতে ভাঙচুর, গ্রামছাড়া পরিবার ধুনটে জমিজমা সংক্রান্ত বিষয়ে ঘর ভাংচুরের ঘটনায় ১জন গ্রেফতার রাণীনগরে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সংবর্ধনা রাণীনগরে জনসচেতনতামূলক র‍্যালী ও আলোচনাসভা ধুনটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা চিতলমারীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত: দক্ষ ও জ্ঞানভিত্তিক সমাজ গড়ার প্রত্যয় ঝিকরগাছায় সংবাদ প্রকাশকে কেন্দ্র করে সাংবাদিককে শাকিল হোসেনকে গালিগালাজ ও হুমকি,থানায় জিডি জয়পুরহাটে বোনকে মারধরের ক্ষোভে হাসপাতালে হাসুয়া হাতে দুলাভাইকে কোপাতে গেলেন শ্যালক আক্কেলপুরে ২০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

আশুলিয়ায় নিজেই অভিযানে নামলেন এমপি সালাউদ্দিন: আটক ২ চাঁদাবাজ

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬
  • ১৩৩ বার পড়া হয়েছে

 

​মোঃ শফিকুল ইসলাম সোহেল,সাভার প্রতিনিধি :

​সাভারের আশুলিয়ায় চাঁদাবাজি ও মাদকের বিরুদ্ধে নিজেই অভিযানে নেমেছেন ঢাকা-১৯ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ডাঃ দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু। আশুলিয়ার বিভিন্ন এলাকায় পুলিশকে সাথে নিয়ে তিনি নিজেই এই সাঁড়াশি অভিযান পরিচালনা করেন। এসময় অভিযানে চাঁদা দাবির অভিযোগে দুই ব্যক্তিকে আটক করা হয়েছে।

​জানা যায়, বৃহস্পতিবার (০৫) সকালে আশুলিয়ার কাঠগড়া এলাকার ‘আলতাফ নগর’ নামক স্থানে এক নির্মাণাধীন বাড়ির মালিকের কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল স্থানীয় একটি চক্র। ভুক্তভোগী এক মহিলার অভিযোগের প্রেক্ষিতে সংসদ সদস্য নিজেই পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন। সেখান থেকে চাঁদাবাজিতে জড়িত থাকার অভিযোগে রুবেল মন্ডল ও বাবুল নামে দুইজনকে হাতে-নাতে আটক করা হয়। পরে তাদের আশুলিয়া থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।

​স্থানীয় বাসিন্দারা জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ডাঃ দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু তার নির্বাচনী ইশতেহারে ‘১০০ দিনের কর্মসূচি’ ঘোষণা করেছিলেন। তার সেই কর্মসূচির অন্যতম প্রধান প্রতিশ্রুতি ছিল সাভার ও আশুলিয়াকে মাদক ও চাঁদাবাজমুক্ত এলাকা হিসেবে গড়া। আজকের এই অভিযানকে সেই প্রতিশ্রুতিরই বাস্তব প্রতিফলন হিসেবে দেখছেন সাধারণ মানুষ।

​অভিযান চলাকালে সংসদ সদস্য ডাঃ দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, চাঁদাবাজ ও অপরাধীদের কোনো দলীয় পরিচয় নেই। সে যে দলেরই হোক না কেন, কোনো ছাড় দেওয়া হবে না। সাধারণ মানুষের ওপর কোনো ধরনের হয়রানি বরদাস্ত করা হবে না। এলাকায় আইনশৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের ঝটিকা অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুবেল হাওলাদার জানান, আটককৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে এবং তাদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

​এদিকে সংসদ সদস্যের এমন সরাসরি অভিযানে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। অভিযানের খবর ছড়িয়ে পড়লে এলাকার চিহ্নিত মাদক কারবারিরা আত্মগোপনে চলে যায় বলে জানা গেছে। সাধারণ মানুষ এই উদ্যোগকে স্বাগত জানিয়ে এলাকাকে সম্পূর্ণ অপরাধমুক্ত করার দাবি জানিয়েছেন।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
এই নিউজ পোর্টালের কোন ছবি বা তথ্য বিনা অনুমতিতে হস্তান্তর নিষেধ। সর্বস্বত্ত্ব www.jamunaexpress.com কর্তৃক সংরক্ষিত
Theme Customized By BreakingNews