1. admin@dainikjamunaexpress.com : admin :
  2. bob_44335a31b693@bobresearchlabs.com : bob_44335a31b693 :
  3. paul54@gmail.com : pauldavis :
  4. wordpUser10@org.com : supe1User10 :
  5. wp_admin_7eac00@local.host : wp_admin_7eac00 :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন
শিরোনাম:
সিরাজগঞ্জে শিক্ষকদের মানসিক স্বাস্থ্য বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ দেবিদ্বারে মাদকবিরোধী বিক্ষোভের পর মাদক কারবারির বাড়িতে ভাঙচুর, গ্রামছাড়া পরিবার ধুনটে জমিজমা সংক্রান্ত বিষয়ে ঘর ভাংচুরের ঘটনায় ১জন গ্রেফতার রাণীনগরে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সংবর্ধনা রাণীনগরে জনসচেতনতামূলক র‍্যালী ও আলোচনাসভা ধুনটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা চিতলমারীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত: দক্ষ ও জ্ঞানভিত্তিক সমাজ গড়ার প্রত্যয় ঝিকরগাছায় সংবাদ প্রকাশকে কেন্দ্র করে সাংবাদিককে শাকিল হোসেনকে গালিগালাজ ও হুমকি,থানায় জিডি জয়পুরহাটে বোনকে মারধরের ক্ষোভে হাসপাতালে হাসুয়া হাতে দুলাভাইকে কোপাতে গেলেন শ্যালক আক্কেলপুরে ২০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হলেন জয়পুরহাট-১ আসনের এমপি ফজলুর রহমান সাঈদ রাণীনগরে ভ্রাম্যমান আদালতে ২মাদক সেবির কারাদন্ড রাণীনগরে এক কেজি গাঁজা ও ১১৩পিস ট্যাপেন্টাডল বড়ি উদ্ধার রাণীনগরে ৩য় শ্রেনীর শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় আপনাদের, সবাই মিলে দেখভাল করবেন’রাষ্ট্রপতি ধুনট উপজেলা পরিষদ পুকুর সহ অন্যান্য জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ সিরাজগঞ্জে জেলা ছাত্রদলের উদ্যোগে গাছ বিতরণ ও বৃক্ষরোপণ পাবনায় মাদকবিরোধী অভিযানে দুই মাদকসেবী আটক রাষ্ট্রপতিকে ঘিরে ঠাকুরগাঁওয়ে উৎসবের আবহ, নাগরিক সংবর্ধনায় মানুষের ঢল পাঁচবিবিতে মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচনে হেলাল-শিপলু পরিষদের প্যানেল পরিচিতি
শিরোনাম:
সিরাজগঞ্জে শিক্ষকদের মানসিক স্বাস্থ্য বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ দেবিদ্বারে মাদকবিরোধী বিক্ষোভের পর মাদক কারবারির বাড়িতে ভাঙচুর, গ্রামছাড়া পরিবার ধুনটে জমিজমা সংক্রান্ত বিষয়ে ঘর ভাংচুরের ঘটনায় ১জন গ্রেফতার রাণীনগরে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সংবর্ধনা রাণীনগরে জনসচেতনতামূলক র‍্যালী ও আলোচনাসভা ধুনটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা চিতলমারীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত: দক্ষ ও জ্ঞানভিত্তিক সমাজ গড়ার প্রত্যয় ঝিকরগাছায় সংবাদ প্রকাশকে কেন্দ্র করে সাংবাদিককে শাকিল হোসেনকে গালিগালাজ ও হুমকি,থানায় জিডি জয়পুরহাটে বোনকে মারধরের ক্ষোভে হাসপাতালে হাসুয়া হাতে দুলাভাইকে কোপাতে গেলেন শ্যালক আক্কেলপুরে ২০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

রাণীনগরে জমির মালিকানা দ্বন্দ্বে মারপিটে পিতা-পুত্র আহত

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬
  • ২৩৯ বার পড়া হয়েছে


‎রাণীনগর(নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর রাণীনগরে জমির মালিকানা নিয়ে মারপিটে আমির হোসেন প্রামানিক (৭০) ও তার ছেলে আলমগীর কবীর (৩৬) আহত হয়েছে। আহতদের নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টা নাগাদ উপজেলার আবাদপুকুর চারমাথা এলাকায়। আহতরা উপজেলার কালীগ্রাম মন্সিপুর গ্রামের বাসিন্দা। এঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
‎আহত আমির আলীর ছেলে জাহাঙ্গীর আলম জানান,আবাদপুকুর চারমাথা মোড়ের একটু অদুরে কালীগঞ্জ সড়কের পাশে তাদের পৈত্রিক এবং ক্রয়কৃত সম্পত্তি আবাদপুকুর বাজার চারমাথা এলাকার আলহাজ মোফাজ্জল হোসেন মন্ডল প্রায় ২০বছর ধরে জবর দখল করে আছে। দখলকৃত জমির মালিকানার কাগজপত্র দেখতে চাইলে মোফাজ্জল হোসেন কোন কাগজপত্র দেখায়না। এসব নিয়ে বেশ কয়েকবার বৈঠক বসলেও বৈঠকে কোন কাগজপত্র দেখায়নি। আমরা আমাদের সম্পত্তি কাঁটাতারের বেড়া দিয়ে ঘিরে রাখলে বার বার রাতের অন্ধকারে বেড়া খুলে ফেলে দিয়ে আবারো দখলের চেস্টা করে। এরই মধ্যে আবারো বেড়া দিলে সেই বেড়া খুলে ফেলে দিয়ে বুধবার রাতে টিনের বেড়া দিয়ে ঘর নির্মানের চেষ্টা করে। আমরা জানতে পেরে বাধা দেই। এর পর বৃহস্পতিবার সকালে বসে মিমাংশার কথা বলে বাবা এবং ভাইকে ডেকে নিয়ে মোফাজ্জলের ছেলে রুবেল ও রাজার নেতৃত্বে ৭/৮জন মারপিট করে আহত করে। দেখতে পেয়ে স্থানীয়রা বাবা এবং ভাইকে উদ্ধার করে রাণীনগর হাসপাতালে ভর্তি করায়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য নওগাঁ সদর হাসপাতালে স্থানান্তর করে।
‎আলহাজ মোফাজ্জল হোসেন মন্ডল বলেন, প্রায় ৩০বছর আগে ওই ১৪শতক জায়গা ক্রয় করে নামজারি করে খাজনা দিয়েছি। সেখানে ধান ভাঙ্গা মিল স্থাপন করে ভোগ দখল করে আসছি। এছাড়া জমির মালিকানা নিয়ে উভয় পক্ষের ৩টি মামলা আদালতে চলমান আছে। এরই মধ্যে আমার নির্মানকৃত ঘর তারা ভেঙ্গে ফেলে। এটা নিয়ে উভয় পক্ষের মধ্যে দ্বন্দ্বে হয়েছে।
‎রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ জানান,জায়গা জমি নিয়ে মারপিটের ঘটনায় মোফাজ্জল হোসেনের পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনা সুষ্ঠু তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
এই নিউজ পোর্টালের কোন ছবি বা তথ্য বিনা অনুমতিতে হস্তান্তর নিষেধ। সর্বস্বত্ত্ব www.jamunaexpress.com কর্তৃক সংরক্ষিত
Theme Customized By BreakingNews