1. admin@dainikjamunaexpress.com : admin :
  2. bob_44335a31b693@bobresearchlabs.com : bob_44335a31b693 :
  3. paul54@gmail.com : pauldavis :
  4. wordpUser10@org.com : supe1User10 :
  5. wp_admin_7eac00@local.host : wp_admin_7eac00 :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন
শিরোনাম:
সিরাজগঞ্জে শিক্ষকদের মানসিক স্বাস্থ্য বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ দেবিদ্বারে মাদকবিরোধী বিক্ষোভের পর মাদক কারবারির বাড়িতে ভাঙচুর, গ্রামছাড়া পরিবার ধুনটে জমিজমা সংক্রান্ত বিষয়ে ঘর ভাংচুরের ঘটনায় ১জন গ্রেফতার রাণীনগরে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সংবর্ধনা রাণীনগরে জনসচেতনতামূলক র‍্যালী ও আলোচনাসভা ধুনটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা চিতলমারীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত: দক্ষ ও জ্ঞানভিত্তিক সমাজ গড়ার প্রত্যয় ঝিকরগাছায় সংবাদ প্রকাশকে কেন্দ্র করে সাংবাদিককে শাকিল হোসেনকে গালিগালাজ ও হুমকি,থানায় জিডি জয়পুরহাটে বোনকে মারধরের ক্ষোভে হাসপাতালে হাসুয়া হাতে দুলাভাইকে কোপাতে গেলেন শ্যালক আক্কেলপুরে ২০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হলেন জয়পুরহাট-১ আসনের এমপি ফজলুর রহমান সাঈদ রাণীনগরে ভ্রাম্যমান আদালতে ২মাদক সেবির কারাদন্ড রাণীনগরে এক কেজি গাঁজা ও ১১৩পিস ট্যাপেন্টাডল বড়ি উদ্ধার রাণীনগরে ৩য় শ্রেনীর শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় আপনাদের, সবাই মিলে দেখভাল করবেন’রাষ্ট্রপতি ধুনট উপজেলা পরিষদ পুকুর সহ অন্যান্য জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ সিরাজগঞ্জে জেলা ছাত্রদলের উদ্যোগে গাছ বিতরণ ও বৃক্ষরোপণ পাবনায় মাদকবিরোধী অভিযানে দুই মাদকসেবী আটক রাষ্ট্রপতিকে ঘিরে ঠাকুরগাঁওয়ে উৎসবের আবহ, নাগরিক সংবর্ধনায় মানুষের ঢল পাঁচবিবিতে মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচনে হেলাল-শিপলু পরিষদের প্যানেল পরিচিতি
শিরোনাম:
সিরাজগঞ্জে শিক্ষকদের মানসিক স্বাস্থ্য বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ দেবিদ্বারে মাদকবিরোধী বিক্ষোভের পর মাদক কারবারির বাড়িতে ভাঙচুর, গ্রামছাড়া পরিবার ধুনটে জমিজমা সংক্রান্ত বিষয়ে ঘর ভাংচুরের ঘটনায় ১জন গ্রেফতার রাণীনগরে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সংবর্ধনা রাণীনগরে জনসচেতনতামূলক র‍্যালী ও আলোচনাসভা ধুনটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা চিতলমারীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত: দক্ষ ও জ্ঞানভিত্তিক সমাজ গড়ার প্রত্যয় ঝিকরগাছায় সংবাদ প্রকাশকে কেন্দ্র করে সাংবাদিককে শাকিল হোসেনকে গালিগালাজ ও হুমকি,থানায় জিডি জয়পুরহাটে বোনকে মারধরের ক্ষোভে হাসপাতালে হাসুয়া হাতে দুলাভাইকে কোপাতে গেলেন শ্যালক আক্কেলপুরে ২০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ঝিকরগাছায় ক্যাসিনোতে ( জুয়া) আসক্ত হয়ে সর্বস্বান্ত বহু পরিবার

  • প্রকাশিত : রবিবার, ২৯ মার্চ, ২০২৬
  • ১৫৩ বার পড়া হয়েছে

 

ইনকিয়াদ আহম্মেদ রাফিন, ঝিকরগাছা উপজেলা প্রতিনিধি :

যশোরের ঝিকরগাছায় আধুনিক তথ্য প্রযুক্তির স্মার্টফোনে অনলাইন ক্যাসিনোতে (জুয়া) আসক্ত হয়ে সর্বস্বান্ত হচ্ছে বহু পরিবার। সর্বনাশা এই খেলায় দিনমজুর, ক্ষুদ্র, মাঝারি ব্যবসায়ী, পেশাজীবীসহ ছাত্র-যুবকেরা আসক্ত হয়ে বিপথগামী ও সর্বস্বান্ত হচ্ছে। “কোটিপতি বাবার সব সম্পদ হারিয়ে পথে বসেছে আদরের সন্তান”-এমন আরো ভয়ংকর তথ্য মিলছে যশোরের ঝিকরগাছা উপজেলা জুড়ে। অনেকের ধারণা ‘গেমখেলা’র নামে আন্তর্জাতিক ও দেশীয় একটি সঙ্ঘবদ্ধ প্রতারকচক্র প্রতারণার সর্বনাশা এই ফাঁদ তৈরি করেছে। কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) প্রযুক্তি ব্যবহার করে গেমিং পদ্ধতির সর্বনাশা এই জুয়া খেলায় সাময়িক যৎসামান্য লাভের বিপরীতে লাখ লাখ টাকার সর্বনাশ অবধারিত।

যদিও ঝিকরগাছা উপজেলা নির্বাহী অফিসার ও থানার অফিসার ইনচাজ জানিয়েছেন এসব ব্যাপারে দ্রুত খোঁজখবর নিয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে। জানাগেছে, অ্যান্ড্রয়েড ফোনের নেটওয়ার্কিং বিভিন্ন অ্যাপস এর মাধ্যমে গেমিং-প্ল্যানিং কোড- এ প্রবেশ করে শুরু হয় এই সর্বনাশা খেলা। কোনো কোনো অ্যাপস এর খেলায় অতিঅল্প সময়ের মধ্যে খোয়া যেতে পারে লাখ লাখ টাকা! প্রতারণার ফাঁদে পড়ে নিঃস্ব হওয়া একজন ভুক্তভোগী জানান, ‘এ এমন এক ভয়ংকর আসক্তি-যেন ফেরার আর পথ নেই’! স্ত্রী, সন্তান, সংসার, পরিবার-পরিজন কারো ভালো মন্দের দিকে যেন খেয়াল করার ফুসরত নেই! ঝিকরগাছা বাজারের একসময়ের প্রতিষ্ঠিত একাধিক ব্যবসায়ী মোটা অংকের লাভের আশায় পুঁজিবাজারে অর্থ বিনিয়োগ করে কারসাজিতে ধস নামায় দফায় দফায় ধরা খেয়েছেন ঝিনাইদহের কোটচাঁদপুরের একসময়ের বহুলালোচিত ‘কাজলের হুন্ডি ব্যবসায় বিনিয়োগ নিয়োগ করে লাখ লাখ টাকা প্রতারিত ও নিঃস্ব হওয়ার পর এবার সামনে চলে আসতে শুরু করেছে মোবাইল গেমিং অনলাইন ক্যাসিনো বা জুয়াখেলার ভয়ংকর তথ্য। কাজলের হুন্ডিব্যবসায় অর্থলগ্নি করে প্রতারিত হয়ে এই জনপদের বহু পরিবারের পথে বসার খবর প্রকাশিত হয়েছে বিভিন্ন সময়ে। এবার সামনে এসেছে সর্বনাশা অনলাইন জুয়া খেলার ভয়ংকর তথ্য। খবর মিলেছে, মধ্যবিত্ত সচ্ছল পরিবারের মধ্যবয়সি একজন হোমিও চিকিৎসক অনলাইন জুয়ার খপ্পরে পড়ে সর্বস্বান্ত হয়েছেন। চিকিৎসায় তার হাতযশ ছিলো খুব ভালো। আয়- রোজগারের কমতি ছিলনা। এক নামে সবাই চিনতো তাকে। বাবার পৈত্রিক সম্পত্তির অংশ আর নিজের উপার্জিত বিপুল অর্থ খুইয়েছেন অনলাইন জুয়াই আসক্ত হয়ে।

ওই হোমিও চিকিৎসক বলেন, কত টাকা শেষ করেছি তা আমি নিজেও জানিনা। সহায় সম্পদ হারিয়ে নিজের দাম্পত্য কলহ ও পারিবারিক অশান্তির তিক্ত অভিজ্ঞতা বর্ণনা করে তিনি বলেন, এ এক ভয়ংকর আসক্তি। লোভের জালে কেউ একবার জড়িয়ে পড়লে নিঃস্ব হওয়া ছাড়া ফেরার আর কোন পথ নেই! একসময়ের আলোচিত মাল্টি লেভেল মার্কেটিং (এমএলএম) কোম্পানি ও ইউনিপে টু ইউ’র অনলাইন ব্যবসার নামে প্রতারণার ফাঁদের অনলাইন প্লাটফর্মের নতুন ভার্সন হলো এই অনলাইন গেমিং। ইতিপূর্বে ঝিকরগাছায় মেধাবী শিক্ষার্থীর মোবাইল ফোনের ফ্রী ফায়ারিং গেমিং খেলায় আসক্ত হয়ে মানসিক প্রতিবন্ধী হওয়ার খবর প্রকাশিত হয়েছে। এই খেলার আসক্তিতে হাবুডুবু খাচ্ছে দিনমজুর, ভ্যান- রিক্সাচালকসহ কর্মজীবী নানা শ্রেণিপেশার মানুষ। একসময় যে ছিলো কর্মচঞ্চল, সেই কর্মজীবী তারুণযুবক সর্বনাশা এই খেলায় আসক্ত হয়ে দিনেদিনে হয়ে পড়ছে কর্মবিমুখ-অলস। কর্মহীন হয়ে আয় রোজগারে ভাটা পড়ায় পরিবারের জ্বলছে অশান্তির আগুন! বাড়ছে পারিবারিক কলহ ও বিচ্ছেদের হুমকি। ব্যবসায়ী বিনিয়োগের লাখ লাখ টাকার হিসাব মিলছে না। এক সময় দোকান ভর্তি যে মালামাল ছিল এখন তা প্রায় শূন্যের কোটায়। ঘর ভাড়া, কর্মচারীর বেতন, বিদ্যুৎ বিল বকেয়া উপরন্তু- মহোজনি দায়দেনা! পরিবারের লোকদের হিসাব দিতে পারছে না। একসময় আসল সত্যটি সামনে এলো। আর তা হলো, পর্যায়ক্রমে সব টাকা উধাও হয়েছে অনলাইন জুয়াই! সর্বনাশা এ পথে পা বাড়িয়েছে ছাত্র-যুবক, কুলি মজুর থেকে শুরু করে হোটেল-রেস্তোর কর্মচারী ও ফুটপাতের ফুচকাওয়ালা ও চা’দোকানী পর্যন্ত।

শ্রমিক শ্রেণির ভুক্তভোগী একাধিক পরিবারের নারী সদস্যদের অভিযোগ, সারাদিনে যা আয়রোজগার করে তা দিয়ে মোবাইলে এমবি ভরে। কাজকর্ম বাদ দিয়ে ফোনে গেমখেলা নিয়ে ব্যস্ত থাকে। ফলে, ঠিকমতো হাড়ি চুলোই ওঠে না!

আমাদের তথ্যানুসন্ধান ও ভুক্তভোগীদের মতে, উদ্বেগজনক এমন খবর প্রচার হলেও অনলাইন জুয়ার ভয়াবহতা রোধে নেই কোন প্রযুক্তিগত কার্যকর ব্যবস্থা! সরকারের উচ্চপর্যায় থেকে “এখনই কোন কার্যকর ব্যবস্থা গ্রহণ করা না হলে দেশের বিপুল বেশুমার অর্থ তথ্য প্রযুক্তির সর্বনাশা এই ক্যাসিনোজুয়ার মাধ্যমে বিদেশে পাচার হওয়ার পাশাপাশি জনজীবনে মারাত্মক নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা সৃষ্টি হয়েছে।

এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার রনী খাতুন জানিয়েছেন, অনলাইন জুয়ো প্রতারক চক্রের প্রতারণার একটি কঠিন ফাঁদ। সুনির্দিষ্ট তথ্য প্রমাণের ভিত্তিতে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে।

ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ শাহ জালাল আলম ও ইন্সপেক্টর তদন্ত আবু সাঈদ জানিয়েছেন, উপযুক্ত তথ্য প্রমাণের ভিত্তিতে নিয়মিত মামলা করা ও সাজা-শাস্তির বিধি- বিধান তথ্যপ্রযুক্তি আইনের বিভিন্ন ধারায় উল্লেখ রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
এই নিউজ পোর্টালের কোন ছবি বা তথ্য বিনা অনুমতিতে হস্তান্তর নিষেধ। সর্বস্বত্ত্ব www.jamunaexpress.com কর্তৃক সংরক্ষিত
Theme Customized By BreakingNews