1. admin@dainikjamunaexpress.com : admin :
  2. bob_44335a31b693@bobresearchlabs.com : bob_44335a31b693 :
  3. paul54@gmail.com : pauldavis :
  4. wordpUser10@org.com : supe1User10 :
  5. wp_admin_7eac00@local.host : wp_admin_7eac00 :
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন
শিরোনাম:
আদালতের রায়ে মেয়র, এবার চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক শাহাদাত হোসেন রাণীনগরে চুরি করে যাবার সময় গৃহবধুকে মারধর করলো চোরেরা রাণীনগরে চুরির মোটরসাইকেল উদ্ধারসহ ৩জন গ্রেফতার ঝিকরগাছায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ৬ নভেম্বর রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী আজ লক্ষ্মীপূজা আওয়ামী লীগের কাছে ভোট ভিক্ষা চেয়ে বিএনপি ক্ষমতায় এসেছে: জামায়াতের আমির ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খুলে দেওয়া হচ্ছে সেন্টমার্টিন ঘোলপাশায় চেয়ারম্যান প্রার্থী আশরাফুল ইসলাম ইমরান লিটনের পক্ষে গ্রামভিত্তিক মতবিনিময় সভা অনুষ্ঠিত রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হবে :মোংলায় কেসিসি প্রশাসক মঞ্জু নবীগঞ্জ থানা লকাপে ছাএলীগ নেতার ভিডিও ধারণ সহযোগী গ্রেফতার চৌদ্দগ্রাম সীমান্তে ৩৮ লাখ ৮৭ হাজার টাকার ভারতীয় শাড়ি জব্দ নাটুয়ারপাড়া হাটে এসে জনৈক বৃদ্ধের মৃত্যু হবিগঞ্জ সদর হাসপাতালে দালালদের দৌরাত্ম্য ডিএমপির অভিযানে আরও ৬৮৪ গ্রেপ্তার মাদরাসায় বলাৎকার, কঠোর সিদ্ধান্ত নিতে যাচ্ছে সরকার সরকারকে বিব্রত করতে অপপ্রচার চালাচ্ছেন গোলাম পরওয়ার: রিজভী ফুটপাত দখল করে দোকান বসালেই মামলা : ডিএসসিসি প্রশাসক ঝিকরগাছায় এসএসসি ১৯৯৬ ব্যাচের কমিটি গঠন তরিকুল সভাপতি, ভুট্টো সম্পাদক এনসিপির শীর্ষ পদ পেয়েছেন ছাগল চোর, নারী ও অর্থ কেলেঙ্কারির সাথে জড়িতরা:রাশেদ খান
শিরোনাম:
আদালতের রায়ে মেয়র, এবার চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক শাহাদাত হোসেন রাণীনগরে চুরি করে যাবার সময় গৃহবধুকে মারধর করলো চোরেরা রাণীনগরে চুরির মোটরসাইকেল উদ্ধারসহ ৩জন গ্রেফতার ঝিকরগাছায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ৬ নভেম্বর রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী আজ লক্ষ্মীপূজা আওয়ামী লীগের কাছে ভোট ভিক্ষা চেয়ে বিএনপি ক্ষমতায় এসেছে: জামায়াতের আমির ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খুলে দেওয়া হচ্ছে সেন্টমার্টিন ঘোলপাশায় চেয়ারম্যান প্রার্থী আশরাফুল ইসলাম ইমরান লিটনের পক্ষে গ্রামভিত্তিক মতবিনিময় সভা অনুষ্ঠিত রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হবে :মোংলায় কেসিসি প্রশাসক মঞ্জু

যশোরে নিরাপদ খাদ্য উৎপাদনে বেকারি মালিকদের প্রশিক্ষণ কর্মশালায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইরুফা সুলতানা

  • প্রকাশিত : বুধবার, ৬ মে, ২০২৬
  • ১৫৫ বার পড়া হয়েছে

ইনকিয়াদ আহম্মেদ রাফিন,ঝিকরগাছা উপজেলা প্রতিনিধিঃ

​যশোরে নিরাপদ খাদ্য উৎপাদনের জন্য ‘উত্তম উৎপাদন অনুশীলন’ (GMP) বাস্তবায়নের লক্ষ্যে দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। সোমবার (৪ মে) সকালে যশোর ক্লাব মিলনায়তনে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ‘পরিদর্শন, নিয়ন্ত্রণ ও সমন্বয়মূলক কার্যক্রম শক্তিশালীকরণ’ (STIRC) প্রকল্পের আয়োজনে এই কর্মশালা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে যশোরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) ইরুফা সুলতানা ব্যবসায়ীদের নৈতিকতার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, “আমরা আমাদের বাসার রান্নাঘর পরিষ্কার রাখি, খাবার ঢেকে রাখি। কিন্তু হোটেল বা বেকারিতে খাবার কেন আলগা রাখা হয়? এটা কি আমাদের দায়িত্বের অবহেলা নয়?”

​তিনি আরও বলেন, “সম্প্রতি যশোরে ভেজাল মধু এবং কেশবপুরে গরুর অস্তিত্বহীন ‘ভেজাল দুধ’ তৈরির প্রমাণ পাওয়া গেছে। খাবারে টেক্সটাইল কালার ব্যবহারের ফলে ঘরে ঘরে ক্যান্সার ছড়িয়ে পড়ছে। নিজের সন্তান ও পরিবার যে খাবার খেতে পারবে না, তা অন্যকে খাওয়ানো উচিত নয়। গুটিকয়েক মানুষের অনিয়মের জন্য যেন পুরো ব্যবসায়ী সমাজের বদনাম না হয়, সেদিকে সবাইকে লক্ষ্য রাখতে হবে।”

নিরাপদ খাদ্য অধিদপ্তর যশোরের জেলা নিরাপদ খাদ্য অফিসার আদ্দা আন সিনা বলেন, “যশোরের বেকারি সেক্টর অনেক বড় এবং এখানকার পণ্য আশেপাশের জেলাগুলোতেও সরবরাহ করা হয়। তাই এই খাতের উৎপাদকদের সচেতন করতে পারলে নিরাপদ খাদ্যের একটি বড় অংশ নিশ্চিত করা সম্ভব। ৩০ জনের লক্ষ্যমাত্রা থাকলেও বেকারি মালিকদের ব্যাপক আগ্রহের কারণে প্রায় ৪০ জন এতে অংশ নিচ্ছেন। তাত্ত্বিক আলোচনার পাশাপাশি তাদের একটি বেকারিতে নিয়ে গিয়ে হাতে-কলমে (Practical) প্রশিক্ষণ দেওয়া হবে।”
​
জাইকা-এসটিআইআরসি (STIRC) প্রকল্পের ন্যাশনাল প্রোগ্রামার মোহাম্মদ মাসুদ আলম জানান, কেবল মুখরোচক খাবার তৈরি করলেই হবে না, তা যেন স্বাস্থ্যের ক্ষতি না করে তা নিশ্চিত করাই এই প্রকল্পের মূল কাজ। তিনি উল্লেখ করেন, মাঠ থেকে ভোক্তার টেবিল পর্যন্ত বিশাল শৃঙ্খলে জাইকা ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ যৌথভাবে ফুড প্রসেসিং বা প্রক্রিয়াজাতকরণ শিল্পকে নিরাপদ করতে কাজ করে যাচ্ছে।
​

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
এই নিউজ পোর্টালের কোন ছবি বা তথ্য বিনা অনুমতিতে হস্তান্তর নিষেধ। সর্বস্বত্ত্ব www.jamunaexpress.com কর্তৃক সংরক্ষিত
Theme Customized By BreakingNews