1. admin@dainikjamunaexpress.com : admin :
  2. bob_44335a31b693@bobresearchlabs.com : bob_44335a31b693 :
  3. paul54@gmail.com : pauldavis :
  4. wordpUser10@org.com : supe1User10 :
  5. wp_admin_7eac00@local.host : wp_admin_7eac00 :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন
শিরোনাম:
সিরাজগঞ্জে শিক্ষকদের মানসিক স্বাস্থ্য বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ দেবিদ্বারে মাদকবিরোধী বিক্ষোভের পর মাদক কারবারির বাড়িতে ভাঙচুর, গ্রামছাড়া পরিবার ধুনটে জমিজমা সংক্রান্ত বিষয়ে ঘর ভাংচুরের ঘটনায় ১জন গ্রেফতার রাণীনগরে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সংবর্ধনা রাণীনগরে জনসচেতনতামূলক র‍্যালী ও আলোচনাসভা ধুনটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা চিতলমারীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত: দক্ষ ও জ্ঞানভিত্তিক সমাজ গড়ার প্রত্যয় ঝিকরগাছায় সংবাদ প্রকাশকে কেন্দ্র করে সাংবাদিককে শাকিল হোসেনকে গালিগালাজ ও হুমকি,থানায় জিডি জয়পুরহাটে বোনকে মারধরের ক্ষোভে হাসপাতালে হাসুয়া হাতে দুলাভাইকে কোপাতে গেলেন শ্যালক আক্কেলপুরে ২০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হলেন জয়পুরহাট-১ আসনের এমপি ফজলুর রহমান সাঈদ রাণীনগরে ভ্রাম্যমান আদালতে ২মাদক সেবির কারাদন্ড রাণীনগরে এক কেজি গাঁজা ও ১১৩পিস ট্যাপেন্টাডল বড়ি উদ্ধার রাণীনগরে ৩য় শ্রেনীর শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় আপনাদের, সবাই মিলে দেখভাল করবেন’রাষ্ট্রপতি ধুনট উপজেলা পরিষদ পুকুর সহ অন্যান্য জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ সিরাজগঞ্জে জেলা ছাত্রদলের উদ্যোগে গাছ বিতরণ ও বৃক্ষরোপণ পাবনায় মাদকবিরোধী অভিযানে দুই মাদকসেবী আটক রাষ্ট্রপতিকে ঘিরে ঠাকুরগাঁওয়ে উৎসবের আবহ, নাগরিক সংবর্ধনায় মানুষের ঢল পাঁচবিবিতে মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচনে হেলাল-শিপলু পরিষদের প্যানেল পরিচিতি
শিরোনাম:
সিরাজগঞ্জে শিক্ষকদের মানসিক স্বাস্থ্য বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ দেবিদ্বারে মাদকবিরোধী বিক্ষোভের পর মাদক কারবারির বাড়িতে ভাঙচুর, গ্রামছাড়া পরিবার ধুনটে জমিজমা সংক্রান্ত বিষয়ে ঘর ভাংচুরের ঘটনায় ১জন গ্রেফতার রাণীনগরে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সংবর্ধনা রাণীনগরে জনসচেতনতামূলক র‍্যালী ও আলোচনাসভা ধুনটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা চিতলমারীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত: দক্ষ ও জ্ঞানভিত্তিক সমাজ গড়ার প্রত্যয় ঝিকরগাছায় সংবাদ প্রকাশকে কেন্দ্র করে সাংবাদিককে শাকিল হোসেনকে গালিগালাজ ও হুমকি,থানায় জিডি জয়পুরহাটে বোনকে মারধরের ক্ষোভে হাসপাতালে হাসুয়া হাতে দুলাভাইকে কোপাতে গেলেন শ্যালক আক্কেলপুরে ২০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

রবীন্দ্রচেতনায় নাট্য নিকেতনের ২২ বছর পূর্তি নাট্যোৎসব সফল করতে মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত : বুধবার, ১৩ মে, ২০২৬
  • ১১৪ বার পড়া হয়েছে

ছাম্মি আহমেদ আজমীর : দেশের বরেণ্য অভিনেতা ও নাট্যব্যক্তিত্ব আতাউর রহমান এর মৃত্যুতে গভীর শোক প্রকাশের মধ্য দিয়ে শুরু হয় মতবিনিময় সভা। তাঁর বিদেহী আত্মার শান্তি কামনায় উপস্থিত সাংস্কৃতিক কর্মী,নাট্যজন ও শিল্পীরা এক মিনিট নীরবতা পালন করেন।শোকাহত পরিবেশে বক্তারা বাংলা নাট্যাঙ্গনে তাঁর অসামান্য অবদান,শিল্পচর্চায় নিবেদন এবং সাংস্কৃতিক আন্দোলনে তাঁর প্রেরণাদায়ী ভূমিকার কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।সাংস্কৃতিক চর্চা,নাট্য আন্দোলন ও রবীন্দ্র ভাবনার দীপ্ত আলো ছড়িয়ে দীর্ঘ এক যুগ ধরে সিরাজগঞ্জের শিল্প-সংস্কৃতির ও নাট্য অঙ্গনে অনন্য ভূমিকা রেখে চলেছে নাট্য সংগঠন ঐতিহ্যবাহী নাট্য নিকেতন। প্রতিষ্ঠার গৌরবময় ২২ বছর পূর্তি উপলক্ষে আয়োজন করা হয়েছে তিনদিনব্যাপী বর্ণাঢ্য রবীন্দ্র নাট্যোৎসব। এই নাট্যোৎসবকে সফল ও প্রাণবন্ত করে তুলতে ১২ মে মঙ্গলবার রাত ৮টায় পৌর ভাষানী মিলনায়তনে বিভিন্ন নাট্য ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দকে নিয়ে এক আন্তরিক মতবিনিময় সভার আয়োজন করা হয়।
সভায় উপস্থিত নেতৃবৃন্দ নাট্য নিকেতনের এই মহতী উদ্যোগকে সাধুবাদ জানান। বক্তারা বলেন,সুস্থ সাংস্কৃতিক চর্চা সমাজকে মানবিক, সচেতন ও প্রগতিশীল করে তোলে। রবীন্দ্রনাথের মানবতা,সৌন্দর্যবোধ ও শিল্পভাবনাকে নতুন প্রজন্মের হৃদয়ে পৌঁছে দিতে এই নাট্যোৎসব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা আরও বলেন, নাটক শুধু বিনোদনের মাধ্যম নয় এটি সমাজ পরিবর্তন মানবিক মূল্যবোধ জাগরণ এবং সংস্কৃতির বিকাশের এক শক্তিশালী হাতিয়ার।

এসময় উপস্থিত ছিলেন,রূপক নাট্যগোষ্ঠী ও সিরাজগঞ্জ নাট্য ফেডারেশনের সভাপতি মোঃগোলজার হোসেন,সহ-সভাপতি ও দুর্বার নাট্যগোষ্ঠীর আহবায়ক সম আলাউদ্দিন, কথক থিয়েটার সভাপতি মো: হাফিজুর রহমান ছামাদ ,নাট্য ফেডারেশনের সহ-সভাপতি ও নাট্যলোকের সাধারণ সম্পাদক চিন্ময় সূত্রধর রিপন,নাবিক নাট্যগোষ্ঠীর সাধারণ সম্পাদক আশিক ইকবাল শামীম,তরুণ সম্প্রদায়ের পরিচালক ও অভিনেতা ফরিদুল ইসলাম সোহাগ,বিশিষ্ট আলোক নির্দেশক জীবন সাহা,নাট্য চক্র সাধারণ সম্পাদক ইমরান মুরাদ,নাট্য ফেডারেশনের সহ-সাধারণ সম্পাদক ও নাট্য নিকেতনের সাধারণ সম্পাদক হোসেন আলী ছোট্ট,নাট্য ফেডারেশনের ও নাবিক নাট্যগোষ্ঠীর সাংগঠনিক সম্পাদক ছাম্মি আহমেদ আজমীর,প্রসুন থিয়েটার সভাপতি অ্যাডভোকেট মাহবুবে খোদা টুটুল,নাট্য নিকেতনের সভাপতি দিলীপ গৌর,উদীচী শিল্পী শিল্পীগোষ্ঠী সিনিয়র সদস্য ও বিশ্লিষ্ট অভিনেতা হীরক গুন, থিয়েটার মঞ্চের সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব প্রমুখ।

উল্লেখ্য,নাট্য নিকেতনের পক্ষ থেকে দিলীপ কুমার গৌর ও মোঃ হোসেন আলী ছোট্ট সকল নাট্যপ্রেমী, সাংস্কৃতিক কর্মী ও শুভানুধ্যায়ীদের আন্তরিক সহযোগিতা ও উপস্থিতি কামনা করেছেন। তারা বলেন,সকলের সম্মিলিত ভালোবাসা,সহযোগিতা ও অংশগ্রহণে এই রবীন্দ্র নাট্যোৎসব শুধু একটি আয়োজন নয় বরং সিরাজগঞ্জের সাংস্কৃতিক অঙ্গনে এক স্মরণীয় উৎসবে পরিণত হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
এই নিউজ পোর্টালের কোন ছবি বা তথ্য বিনা অনুমতিতে হস্তান্তর নিষেধ। সর্বস্বত্ত্ব www.jamunaexpress.com কর্তৃক সংরক্ষিত
Theme Customized By BreakingNews