1. admin@dainikjamunaexpress.com : admin :
  2. bob_44335a31b693@bobresearchlabs.com : bob_44335a31b693 :
  3. paul54@gmail.com : pauldavis :
  4. wordpUser10@org.com : supe1User10 :
  5. wp_admin_7eac00@local.host : wp_admin_7eac00 :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন
শিরোনাম:
সিরাজগঞ্জে শিক্ষকদের মানসিক স্বাস্থ্য বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ দেবিদ্বারে মাদকবিরোধী বিক্ষোভের পর মাদক কারবারির বাড়িতে ভাঙচুর, গ্রামছাড়া পরিবার ধুনটে জমিজমা সংক্রান্ত বিষয়ে ঘর ভাংচুরের ঘটনায় ১জন গ্রেফতার রাণীনগরে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সংবর্ধনা রাণীনগরে জনসচেতনতামূলক র‍্যালী ও আলোচনাসভা ধুনটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা চিতলমারীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত: দক্ষ ও জ্ঞানভিত্তিক সমাজ গড়ার প্রত্যয় ঝিকরগাছায় সংবাদ প্রকাশকে কেন্দ্র করে সাংবাদিককে শাকিল হোসেনকে গালিগালাজ ও হুমকি,থানায় জিডি জয়পুরহাটে বোনকে মারধরের ক্ষোভে হাসপাতালে হাসুয়া হাতে দুলাভাইকে কোপাতে গেলেন শ্যালক আক্কেলপুরে ২০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হলেন জয়পুরহাট-১ আসনের এমপি ফজলুর রহমান সাঈদ রাণীনগরে ভ্রাম্যমান আদালতে ২মাদক সেবির কারাদন্ড রাণীনগরে এক কেজি গাঁজা ও ১১৩পিস ট্যাপেন্টাডল বড়ি উদ্ধার রাণীনগরে ৩য় শ্রেনীর শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় আপনাদের, সবাই মিলে দেখভাল করবেন’রাষ্ট্রপতি ধুনট উপজেলা পরিষদ পুকুর সহ অন্যান্য জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ সিরাজগঞ্জে জেলা ছাত্রদলের উদ্যোগে গাছ বিতরণ ও বৃক্ষরোপণ পাবনায় মাদকবিরোধী অভিযানে দুই মাদকসেবী আটক রাষ্ট্রপতিকে ঘিরে ঠাকুরগাঁওয়ে উৎসবের আবহ, নাগরিক সংবর্ধনায় মানুষের ঢল পাঁচবিবিতে মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচনে হেলাল-শিপলু পরিষদের প্যানেল পরিচিতি
শিরোনাম:
সিরাজগঞ্জে শিক্ষকদের মানসিক স্বাস্থ্য বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ দেবিদ্বারে মাদকবিরোধী বিক্ষোভের পর মাদক কারবারির বাড়িতে ভাঙচুর, গ্রামছাড়া পরিবার ধুনটে জমিজমা সংক্রান্ত বিষয়ে ঘর ভাংচুরের ঘটনায় ১জন গ্রেফতার রাণীনগরে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সংবর্ধনা রাণীনগরে জনসচেতনতামূলক র‍্যালী ও আলোচনাসভা ধুনটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা চিতলমারীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত: দক্ষ ও জ্ঞানভিত্তিক সমাজ গড়ার প্রত্যয় ঝিকরগাছায় সংবাদ প্রকাশকে কেন্দ্র করে সাংবাদিককে শাকিল হোসেনকে গালিগালাজ ও হুমকি,থানায় জিডি জয়পুরহাটে বোনকে মারধরের ক্ষোভে হাসপাতালে হাসুয়া হাতে দুলাভাইকে কোপাতে গেলেন শ্যালক আক্কেলপুরে ২০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে প্রশ্নপত্র ফাঁস ও শিক্ষার্থী নির্যাতনকারী শিক্ষক সেলিম রেজার বিরূদ্ধে অভিভাবক মহলে ক্ষোভ,অন্যত্র বদলীর দাবী

  • প্রকাশিত : সোমবার, ১৮ মে, ২০২৬
  • ২০৪ বার পড়া হয়েছে

মোহাম্মদ রবিউল ইসলাম,ভোলাহাট(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার ৩ নম্বর তেলীপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক সেলিম রেজার শিক্ষার্থী নির্যাতনের ঘটনা প্রকাশিত হবার পরে এলাকায় যেমন বিরূপ সমালোচনা হচ্ছে, তেমনি ক্ষোভে ফুঁসছে অভিভাবক মহল। এমনকি রীতিমত আতঙ্কিত কচিকাঁচা ছেলেমেয়েদের মা-বাবা। দাবী উঠেছে অন্যত্র পানিসমেন্ট বদলীর।
উপজেলার ধরমপুর গ্রামের শহিদুর রহমানের মেয়ে ‘মিফতাহা রহমান সাবা’ পঞ্চম শ্রেণির ছাত্রী। সে তার স্কুল শিক্ষক সেলিম রেজার কাছে প্রাইভেট পড়ে না। সাবার মা রোকসানা অংকের কলেজ শিক্ষিকা। অভিযুক্ত শিক্ষক সেলিম রেজার কাছে যেসব ছেলেমেয়ে প্রাইভেট পড়ে না  তাদের বিভিন্ন অজুহাতে মানসিক নির্যাতন করে। তার কাছে প্রাইভেট পড়ুয়া ছেলেমেয়েদের সাথে অন্যদের খেলাধূলা করা ও মিশতে বারণ করেন। বেঞ্চেও আলাদা ভাবে বসতে বলেন। শিক্ষক সেলিম রেজা অংকের ক্লাস নেন এবং একদিন ক্লাস নেয়ার পরে বাড়ি থেকে অংক কষে নিয়ে আসার জন্য টাস্ক দেন। অন্যদের মত ছাত্রী মিফতাহা রহমান সাবাও বাড়ি থেকে মায়ের সহযোগিতায় অংক কষে নিয়ে যায়। ছাত্রী সাবা ও তার মায়ের পক্ষ থেকে দাবী করা হয়েছে অংক সঠিক হলেও শিক্ষক সেলিম রেজা বলেন অংকটি সঠিক হয়নি, এই এলাকায় আমার চেয়ে কেউ অংক বেশি বুঝে না! সাবাকে আপত্তিকর কথা বলে। পর পর ৩ দিন শ্রেণি কক্ষে পড়ানোর সময় শিক্ষক সেলিম রেজা ছাত্রী সাবাকে এমনটাই  মানসিক নিপীড়ন করে, যা সে আর সহ্য করতে পারেনি। বাধ্য হয়ে মা-বাবাকে ঘটনা খুলে বলে। ২৬ এপ্রিল ২০২৬ শিক্ষার্থী সাবার মা-বাবা সহ অভিভাবক পক্ষের ৭-৮ জন স্কুলে এসে অভিযুক্ত শিক্ষক সেলিম রেজাকে ঘিরে ফেলে । হট্টগোল হয়। এরপর প্রধান শিক্ষক রিজিয়া খাতুনের কক্ষে গিয়ে অভিভাবক বৃন্দ শিক্ষক সেলিম রেজাকে অন্যত্র পানিসমেন্ট বদলী সহ বিচার দাবী করেন। প্রধান শিক্ষক সেলিম রেজাকে অভিযোগ থেকে বাঁচানোর চেষ্টা করেন। কিন্তু শেষ রক্ষা হয়নি। অভিযুক্ত শিক্ষক সেলিম রেজা একটি মুচলেকা লিখে দিয়ে অঙ্গীকার করে যে, সে আর প্রাইভেট পড়াবে না এবং শিক্ষার্থী নির্যাতনের মত ঘটনা ঘটবে না। এদিকে ১০মে ২০২৬ শিক্ষক সেলিম রেজার কাছে প্রাইভেট পড়ুয়া চতুর্থ শ্রেণির ছাত্র-ছাত্রীর নিকট থেকে বিজ্ঞান বিষয়ের প্রশ্ন ফাঁসের ঘটনা বেরিয়ে আসে। শিক্ষক সেলিম তার কাছে প্রাইভেট পড়ুয়া ছাত্র-ছাত্রীদের নিকট একদিন আগে প্রশ্নপত্র সংগ্রহ করে  নিয়ে লিখিয়ে দিতেন। এ নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

অভিযোগে প্রকাশ, শিক্ষক সেলিম রেজা বাড়িতে আড়াই শ’ মতো ছেলেমেয়েকে প্রাইভেট পড়ান। তার কাছে প্রাইভেট পড়ুয়া ছাত্র-ছাত্রীদের পরীক্ষার খাতায় নম্বর বেশি দেন এবং অন্যদের নম্বর কম দেন, এমন অভিযোগ করেছেন অনেক অভিভাবক। তার কাছে প্রাইভেট না পড়া ছেলেমেয়েদের বিভিন্ন ছলে মানসিক নিপীড়ন করেন। এছাড়া ব্যক্তিগত জীবনে সেলিম রেজা লম্পট প্রকৃতির। ইতোপূর্বে তার নারীঘটিত নগ্ন ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছিল। সন্ধ্যার পরে তার বাড়িতে মেয়েদের প্রাইভেট পড়ানো আর নিরাপদ মনে করছে না অভিভাবক মহল। শঙ্কিত অভিভাবকরা ক্ষোভে ফুঁসে উঠেছে। “প্রাইভেট পড়ান ও কোচিং বাণিজ্য” নি±ষিদ্ধ করে ২২-১০-২০২৫ খ্রিষ্টাব্দে ৩৬৮ নম্বর স্মারকে উপজেলা শিক্ষা অফিসার কর্তৃক জারি করা পরিপত্র এবং শিক্ষা মন্ত্রণালয়ের গেজেট জারি থাকলেও অজ্ঞাত কারণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ “প্রাইভেট পড়ান ও কোচিং বাণিজ্য ” বন্ধে কোন পদক্ষেপ নেননি। শিক্ষা বাণিজ্যের সাথে জড়িত ঐ সব শিক্ষকের নিকট থেকে শিক্ষা অফিসাররা মাসোহারা খান এমন মন্তব্য করছেন সচেতন মহল।

অভিযুক্ত শিক্ষক সম্পর্কে ঐ স্কুলের প্রধান শিক্ষক মোসাঃ রিজিয়া খাতুনের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, আগে প্রশ্ন ফাঁসের ঘটনা শুনেছি আর এখন প্রমাণ পেলাম। ঘটনা সমূহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর অভিযুক্ত শিক্ষক সেলিম রেজা সরকারী চাকুরী বিধি লঙ্ঘন করে ‘শাক দিয়ে মাছ ঢাকতে’ অর্থাৎ ঘটনা ধামাচাপা দিতে  ১৪ মে ২০২৬ বৃহস্পতিবার সকাল ১১টায় গোপনে নিজ বাড়িতে সাংবাদিক সম্মেলন করে। ঐ সম্মেলনে বেপরোয়া শিক্ষক সেলিম রেজা প্রাইভেট পড়ানোর বিষয়টি দম্ভ সহকারে প্রচার করেন। অভিযুক্ত শিক্ষকের বেআইনি ও  সরকারী স্বার্থ বিরোধী কার্যকলাপের ঘটনা প্রধান শিক্ষক লিখিত ভাবে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারকে জানিয়েছেন। এদিকে ভুক্তভোগী অভিভাবকদের পক্ষ থেকে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার, উপজেলা নির্বাহী অফিসার, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, জেলা প্রশাসক ও স্থানীয় জাতীয় সংসদ সদস্যের নিকট অভিযোগ দাখিল করা হয়েছে। বিধি অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
এই নিউজ পোর্টালের কোন ছবি বা তথ্য বিনা অনুমতিতে হস্তান্তর নিষেধ। সর্বস্বত্ত্ব www.jamunaexpress.com কর্তৃক সংরক্ষিত
Theme Customized By BreakingNews