1. admin@dainikjamunaexpress.com : admin :
  2. bob_44335a31b693@bobresearchlabs.com : bob_44335a31b693 :
  3. paul54@gmail.com : pauldavis :
  4. wordpUser10@org.com : supe1User10 :
  5. wp_admin_7eac00@local.host : wp_admin_7eac00 :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন
শিরোনাম:
হবিগঞ্জে আপন দুই ভাইয়ের পক্ষের সংঘর্ষে আহত ২০ চৌদ্দগ্রামে হিন্দু অসচ্ছল নারীদের মাঝে ডা. তাহের এমপির পক্ষ থেকে শাড়ি বিতরণ সাংবাদিক আলিফ হত্যার বিচারের দাবিতে চৌদ্দগ্রামে সাংবাদিক সমিতির মানববন্ধন আশুলিয়ায় পুলিশের পৃথক অভিযান: জাল টাকা উদ্ধার ও ভুয়া পুলিশ পরিচয়ে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৫ ঝিকরগাছায় জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের আয়োজনে ঐতিহাসিক যুব ম্যারাথন – ২০২৬ অনুষ্ঠিত ধর্ম যার যার–নিরাপত্তা পাওয়ার অধিকার সবার – প্রধানমন্ত্রী ঝিকরগাছায় ইসলামিয়া হাসপাতালের প্রথম বর্ষপূর্তি উদ্‌যাপন বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য প্রয়াত বেগম মতিয়া চৌধুরীর ২য় মৃত্যু বার্ষিকী আজ সিরাজগঞ্জের কাজীপুরে সার ডিলার নিয়োগে আর্থিক লেনদেনের অভিযোগ তুলেছেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জুয়েল রানা ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে সাড়ে ৭ কেজি গাঁজা উদ্ধার বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ম্যানেজিং কমিটি গঠন কার্যক্রম স্থগিত কাজিপুরে ২৩ পূজামন্ডপে ১৪০ জন আনসার – ভিডিপি সদস্য মোতায়েন রাণীনগরে নজরুল বর্ষ উপলক্ষে সেমিনার ও পুরস্কার বিতরণ নবীগঞ্জে অবৈধ পার্কিং ও ফুটপাত দখলে ১১ মামলা রাণীনগরে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন রাণীনগরে ১৪০ জন দু:স্থ্যদের মাঝে বস্ত্র বিতরণ ঝিকরগাছার গঙ্গানন্দপুর মাধ্যমিক বিদ্যালয় এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত ঝিকরগাছায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের ডাটা কালেকশন শুরু দেড় যুগ ধরে কচুরিপানার দখলে বেলকুচির জলপথ-নদীর পাড়ে বসতি, অথচ নদীর সুবিধা নেই—কচুরিপানার নিচে হারিয়ে যাচ্ছে নৌপথ, মাছ ও কৃষিজীবন হবিগঞ্জে বাস-মোটরসাইকেল সংঘর্ষে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু
শিরোনাম:
হবিগঞ্জে আপন দুই ভাইয়ের পক্ষের সংঘর্ষে আহত ২০ চৌদ্দগ্রামে হিন্দু অসচ্ছল নারীদের মাঝে ডা. তাহের এমপির পক্ষ থেকে শাড়ি বিতরণ সাংবাদিক আলিফ হত্যার বিচারের দাবিতে চৌদ্দগ্রামে সাংবাদিক সমিতির মানববন্ধন আশুলিয়ায় পুলিশের পৃথক অভিযান: জাল টাকা উদ্ধার ও ভুয়া পুলিশ পরিচয়ে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৫ ঝিকরগাছায় জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের আয়োজনে ঐতিহাসিক যুব ম্যারাথন – ২০২৬ অনুষ্ঠিত ধর্ম যার যার–নিরাপত্তা পাওয়ার অধিকার সবার – প্রধানমন্ত্রী ঝিকরগাছায় ইসলামিয়া হাসপাতালের প্রথম বর্ষপূর্তি উদ্‌যাপন বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য প্রয়াত বেগম মতিয়া চৌধুরীর ২য় মৃত্যু বার্ষিকী আজ সিরাজগঞ্জের কাজীপুরে সার ডিলার নিয়োগে আর্থিক লেনদেনের অভিযোগ তুলেছেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জুয়েল রানা ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে সাড়ে ৭ কেজি গাঁজা উদ্ধার

রিহ্যাব থেকে ছাড়ার পর রাস্তায় ছেড়ে দেওয়ার অভিযোগ, ৬ দিন ধরে নিখোঁজ ওমর হোসেন

  • প্রকাশিত : শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
  • ৩৯ বার পড়া হয়েছে

আলমগীর কবীর হৃদয়,স্টাফ রিপোর্টার:মানিকগঞ্জ শহরের শহীদ রফিক সড়কের ২০১ নম্বর বাড়ির বাসিন্দা মো. ওমর হোসেন (৪৮) গত ২৬ সেপ্টেম্বর সকাল থেকে নিখোঁজ রয়েছেন। রিহ্যাব সেন্টার থেকে ছাড়িয়ে তাকে বাড়িতে না নিয়ে রাস্তায় একা ছেড়ে দেওয়ার অভিযোগ করেছেন তার বড় ভাই মো. হাবিবুর রহমান স্বপন। নিখোঁজের ছয় দিন পেরিয়ে গেলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

নিখোঁজ ওমর হোসেন আনোয়ার হোসেন ও রাশেদা বেগমের তৃতীয় সন্তান। তিনি অবিবাহিত। পারিবারিক সূত্রে জানা যায়, ২০১৬ সালের নভেম্বর থেকে ২০১৭ সালের ১৪ মার্চ পর্যন্ত তিনি পাবনা মানসিক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। পরিবারের ভাষ্য অনুযায়ী, তিনি সিজোফ্রেনিয়ায় আক্রান্ত ছিলেন। চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়িতে ফিরে প্রায় ছয় মাস অবস্থান করেন।

ওমর হোসেনের বড় ভাই মো. হাবিবুর রহমান স্বপনের অভিযোগ, পরবর্তীতে চিকিৎসার কথা বলে তার ছোট ভাইকে মানিকগঞ্জ ও ধামরাইয়ের বিভিন্ন রিহ্যাব সেন্টারে রাখা হয়। এক রিহ্যাব সেন্টার থেকে অন্য রিহ্যাব সেন্টারে তাকে স্থানান্তর করা হতো। এ কারণে দীর্ঘদিন ধরে তিনি পরিবারের স্বাভাবিক পরিবেশের বাইরে ছিলেন।

হাবিবুর রহমান স্বপন জানান, তিনি দীর্ঘদিন মানিকগঞ্জের বাইরে অবস্থান করায় ছোট ভাইয়ের চিকিৎসা ও দেখাশোনার বিষয়টি তার ছোট বোন জমিলা আক্তার দেখভাল করতেন। তার অভিযোগ, পরিবারের অন্য সদস্যদের না জানিয়ে ওমর হোসেনের জমির অংশ গোপনে লিখে নেওয়া হয়েছে। স্থানীয় পৌর ভূমি অফিস থেকে বিষয়টি জানতে পেরেছেন বলে দাবি করেন তিনি।

তিনি আরও বলেন, গত ২৬ সেপ্টেম্বর সকালে তার ছোট বোন জমিলা আক্তার একটি রিহ্যাব সেন্টার থেকে ওমর হোসেনকে ছাড়িয়ে নিয়ে আসেন। কিন্তু তাকে নিজ বাড়িতে না নিয়ে রাস্তায় একা রেখে দেওয়া হয়। এরপর থেকেই ওমর হোসেনের কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না।

পরিবারের সদস্যরা জানান, নিখোঁজের পর সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি। ২ অক্টোবর পর্যন্ত তার অবস্থান সম্পর্কে পরিবারের কাছে নিশ্চিত কোনো তথ্য নেই।

নিখোঁজ ওমর হোসেনের সন্ধান পেলে কিংবা তার সম্পর্কে কোনো তথ্য জানা থাকলে তার বড় ভাই মো. হাবিবুর রহমান স্বপন-এর সঙ্গে ০১৭৪০৮২৪৯২৯ নম্বরে যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

পরিবারের পক্ষ থেকে দ্রুত ওমর হোসেনকে খুঁজে বের করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষসহ সবার সহযোগিতা কামনা করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
এই নিউজ পোর্টালের কোন ছবি বা তথ্য বিনা অনুমতিতে হস্তান্তর নিষেধ। সর্বস্বত্ত্ব www.jamunaexpress.com কর্তৃক সংরক্ষিত
Theme Customized By BreakingNews