
ছাম্মি আহমেদ আজমীর:সিরাজগঞ্জ পাবলিক লাইব্রেরি পরিদর্শন করেছেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক ও সিরাজগঞ্জ পাবলিক লাইব্রেরির সভাপতি আমিনুল ইসলাম।
শনিবার (৩ অক্টোবর) সকালে তিনি পাবলিক লাইব্রেরি পরিদর্শন করেন এবং লাইব্রেরির সার্বিক কার্যক্রম,পরিবেশ ও উন্নয়ন সম্ভাবনা সম্পর্কে খোঁজখবর নেন।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মো. জহুরুল ইসলাম,এনডিসি মো. আখিরুজ্জামান,সহকারী কমিশনার মো. রুহুল আমিন,সিরাজগঞ্জ জেলা বিএনপির সহসভাপতি ও সিরাজগঞ্জ পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক ভিপি অমর কৃষ্ণ দাস,সিরাজগঞ্জ সরকারি কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক শফিকুল তালুকদার, পাবলিক লাইব্রেরির সদস্য অ্যাডভোকেট কল্যাণ সাহা,সদস্য মো: রুহুল আখতার সোহেল,জিয়া পরিষদের সভাপতি আবু হাসেম তালুকদার, জেলা প্রশাসক কার্যালয় লাইব্রেরিয়ান আল আমিন সহ অন্যান্যরা।
এ সময় জেলা প্রশাসক আমিনুল ইসলাম বলেন,পাবলিক লাইব্রেরি একটি শহরের জ্ঞান,সংস্কৃতি ও মননচর্চার গুরুত্বপূর্ণ কেন্দ্র। সিরাজগঞ্জ পাবলিক লাইব্রেরির দীর্ঘদিনের ঐতিহ্য রয়েছে। নতুন প্রজন্মকে বই পড়ার প্রতি আরও আগ্রহী করে তুলতে লাইব্রেরির পরিবেশকে আধুনিক ও পাঠকবান্ধব করা প্রয়োজন। এ প্রতিষ্ঠানের উন্নয়ন ও পাঠকসেবা বৃদ্ধির জন্য সংশ্লিষ্ট সবার সমন্বিত উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। জেলা প্রশাসনের পক্ষ থেকে লাইব্রেরির কার্যক্রমকে আরও গতিশীল করতে প্রয়োজনীয় সহযোগিতা ও সমন্বয়ের উদ্যোগ নেওয়া হবে।
পরে সিরাজগঞ্জ পাবলিক লাইব্রেরির উন্নয়ন ও সার্বিক কার্যক্রমকে আরও এগিয়ে নিতে একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, নতুন কমিটির মাধ্যমে লাইব্রেরির পাঠকসেবা বৃদ্ধি,পরিবেশ উন্নয়ন এবং সাংস্কৃতিক ও জ্ঞানচর্চার পরিধি আরও বিস্তৃত হবে। পরিদর্শনকালে জেলা প্রশাসক লাইব্রেরির পাঠকসেবা, বই সংরক্ষণ,পাঠের পরিবেশ ও অবকাঠামোগত বিভিন্ন বিষয় নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন। একই সঙ্গে ঐতিহ্যবাহী এ প্রতিষ্ঠানটির কার্যক্রম আরও গতিশীল ও আধুনিকায়নের ওপর গুরুত্বারোপ করা হয়।
Leave a Reply