
ইনকিয়াদ আহম্মেদ রাফিন,ঝিকরগাছা উপজেলা প্রতিনিধি:
সচেতন হোন, পরিচ্ছন্ন থাকুন ডেঙ্গু প্রতিরোধে সবাই এগিয়ে আসুন এই প্রতিপাদ্যকে সামনে রেখে যশোরের ঝিকরগাছায় উপজেলা জামায়াতের আয়োজনে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক র্যালি অনুষ্ঠিত হয়েছে। ৪ অক্টোবর (রবিবার) বিকাল ৩ টা ৪৫ মিনিটে উপজেলা মোড়স্থ ঝিকরগাছা উপজেলা জামায়াতের কার্যালয় থেকে একটি জনসচেতনতামূলক র্যালি শুরু হয়ে পারবাজার মোড় ঘুরে কপোতাক্ষ ব্রীজ সংলগ্নে এসে শেষ হয়। পরে ওই একই স্থানে ডেঙ্গু প্রতিরোধ বিষয়ে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
ঝিকরগাছা উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল আলিম এর সভাপতিত্বে কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন যশোর জেলা জামায়াতের শুরা ও কর্মপরিষদ সদস্য অধ্যাপক জয়নাল আবেদীন।
ঝিকরগাছা উপজেলা জামায়াতের সেক্রেটারি মুহাম্মদ নজরুল ইসলাম খাঁন এর সঞ্চালনায় কর্মসূচিতে বিশেষ অতিথি ছিলেন ঝিকরগাছা উপজেলা জামায়াতের নায়েবে আমীর সহকারী অধ্যাপক হারুন অর রশিদ।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন ঝিকরগাছা উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক মশিউর রহমান, শুরা ও কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট মো: আবিদুর রহমান, মাওলানা দ্বীন ইসলাম, হাফেজ রেজাউল ইসলাম পৌর আমীর আব্দুল হামিদ সহ উপজেলা ও পৌর জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
অনুষ্ঠিত কর্মসূচিতে আগত ৫ শতাধিক নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
এ ছাড়া উপজেলা জামায়াতের পক্ষ থেকে জানানো হয়েছে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পৌরসভা ও প্রত্যেক ইউনিয়নে এ ডেঙ্গুপ্রতিরোধবিষয়ক জনসচেতনতা কর্মসূচি পালিত হবে এবং সকল পালিত কর্মসূচিগুলো গণমাধ্যমে প্রচারিত করতে নির্দেশনা দিয়েছেন।
Leave a Reply