1. admin@dainikjamunaexpress.com : admin :
  2. bob_44335a31b693@bobresearchlabs.com : bob_44335a31b693 :
  3. paul54@gmail.com : pauldavis :
  4. wordpUser10@org.com : supe1User10 :
  5. wp_admin_7eac00@local.host : wp_admin_7eac00 :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন
শিরোনাম:
হবিগঞ্জে আপন দুই ভাইয়ের পক্ষের সংঘর্ষে আহত ২০ চৌদ্দগ্রামে হিন্দু অসচ্ছল নারীদের মাঝে ডা. তাহের এমপির পক্ষ থেকে শাড়ি বিতরণ সাংবাদিক আলিফ হত্যার বিচারের দাবিতে চৌদ্দগ্রামে সাংবাদিক সমিতির মানববন্ধন আশুলিয়ায় পুলিশের পৃথক অভিযান: জাল টাকা উদ্ধার ও ভুয়া পুলিশ পরিচয়ে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৫ ঝিকরগাছায় জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের আয়োজনে ঐতিহাসিক যুব ম্যারাথন – ২০২৬ অনুষ্ঠিত ধর্ম যার যার–নিরাপত্তা পাওয়ার অধিকার সবার – প্রধানমন্ত্রী ঝিকরগাছায় ইসলামিয়া হাসপাতালের প্রথম বর্ষপূর্তি উদ্‌যাপন বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য প্রয়াত বেগম মতিয়া চৌধুরীর ২য় মৃত্যু বার্ষিকী আজ সিরাজগঞ্জের কাজীপুরে সার ডিলার নিয়োগে আর্থিক লেনদেনের অভিযোগ তুলেছেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জুয়েল রানা ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে সাড়ে ৭ কেজি গাঁজা উদ্ধার বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ম্যানেজিং কমিটি গঠন কার্যক্রম স্থগিত কাজিপুরে ২৩ পূজামন্ডপে ১৪০ জন আনসার – ভিডিপি সদস্য মোতায়েন রাণীনগরে নজরুল বর্ষ উপলক্ষে সেমিনার ও পুরস্কার বিতরণ নবীগঞ্জে অবৈধ পার্কিং ও ফুটপাত দখলে ১১ মামলা রাণীনগরে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন রাণীনগরে ১৪০ জন দু:স্থ্যদের মাঝে বস্ত্র বিতরণ ঝিকরগাছার গঙ্গানন্দপুর মাধ্যমিক বিদ্যালয় এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত ঝিকরগাছায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের ডাটা কালেকশন শুরু দেড় যুগ ধরে কচুরিপানার দখলে বেলকুচির জলপথ-নদীর পাড়ে বসতি, অথচ নদীর সুবিধা নেই—কচুরিপানার নিচে হারিয়ে যাচ্ছে নৌপথ, মাছ ও কৃষিজীবন হবিগঞ্জে বাস-মোটরসাইকেল সংঘর্ষে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু
শিরোনাম:
হবিগঞ্জে আপন দুই ভাইয়ের পক্ষের সংঘর্ষে আহত ২০ চৌদ্দগ্রামে হিন্দু অসচ্ছল নারীদের মাঝে ডা. তাহের এমপির পক্ষ থেকে শাড়ি বিতরণ সাংবাদিক আলিফ হত্যার বিচারের দাবিতে চৌদ্দগ্রামে সাংবাদিক সমিতির মানববন্ধন আশুলিয়ায় পুলিশের পৃথক অভিযান: জাল টাকা উদ্ধার ও ভুয়া পুলিশ পরিচয়ে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৫ ঝিকরগাছায় জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের আয়োজনে ঐতিহাসিক যুব ম্যারাথন – ২০২৬ অনুষ্ঠিত ধর্ম যার যার–নিরাপত্তা পাওয়ার অধিকার সবার – প্রধানমন্ত্রী ঝিকরগাছায় ইসলামিয়া হাসপাতালের প্রথম বর্ষপূর্তি উদ্‌যাপন বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য প্রয়াত বেগম মতিয়া চৌধুরীর ২য় মৃত্যু বার্ষিকী আজ সিরাজগঞ্জের কাজীপুরে সার ডিলার নিয়োগে আর্থিক লেনদেনের অভিযোগ তুলেছেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জুয়েল রানা ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে সাড়ে ৭ কেজি গাঁজা উদ্ধার

ঝিকরগাছা রেলওয়ে স্টেশনে পাওয়া গেল ৬ বছরের শিশু নয়নকে,উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে রাখা হলো পরিবারের খোঁজে সরকারি শিশু পরিবারে

  • প্রকাশিত : সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
  • ৩৯ বার পড়া হয়েছে

ইনকিয়াদ আহম্মেদ রাফিন,ঝিকরগাছা উপজেলা প্রতিনিধি:

যশোরের ঝিকরগাছা রেলওয়ে স্টেশনে উদ্ধার ৬ বছরের শিশু নয়ন হোসেনের পরিবারের সন্ধান চাওয়া হচ্ছে। সে বাবার নাম চান মিয়া ও মায়ের নাম চম্পা বললেও ঠিকানা বলতে পারছে না। বর্তমানে তাকে সরকারি শিশু পরিবারে রাখা হয়েছে।।

ঝিকরগাছায় হারিয়ে যাওয়া শিশু নয়ন হোসেনের (৬) পরিবারের সন্ধান মিলছে না। বাবা-মায়ের নাম বলতে পারলেও সুনির্দিষ্ট ঠিকানা বলতে না পারায় শিশুটিকে ঝিকরগাছা সরকারি শিশু পরিবার (বালক)-এ হস্তান্তরের উদ্যোগ নিয়েছে স্থানীয় প্রশাসন।

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল ৪ অক্টোবর ( রবিবার)রাত প্রায় ৮টার দিকে ঝিকরগাছা রেলওয়ে স্টেশনে শিশুটিকে বেশ নাজুক অবস্থায় বসে থাকতে দেখেন মোবারকপুর গ্রামের মতিয়ার রহমানের ছেলে নুরুল হুদা। শিশুটির কাছে ঠিকানা জানতে চাইলে সে সুনির্দিষ্ট তথ্য দিতে পারেনি। পরে নুরুল হুদা তাকে নতুন পোশাক কিনে দিয়ে নিজ বাড়িতে নিয়ে রাখেন।

পরবর্তীতে বিষয়টি ঝিকরগাছা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এম সাইফুল্লাহকে জানানো হলে তিনি শিশুটিকে তাঁর কার্যালয়ে নিয়ে আসার পরামর্শ দেন। সেখান থেকে উপজেলা সমাজসেবা কর্মকর্তা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তত্ত্বাবধানে শিশুটিকে ঝিকরগাছা সরকারি শিশু পরিবার (বালক)-এ হস্তান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়।

শিশুটির সাথে কথা বলে জানা গেছে, তার নিজের নাম নয়ন হোসেন, বাবার নাম চান মিয়া এবং মায়ের নাম চম্পা বলে জানিয়েছে। গ্রামের নাম ‘সাততারা’ এবং নোয়াখালী জেলা বা ঢাকার কথা উল্লেখ করলেও সে পূর্ণাঙ্গ ঠিকানা বলতে পারছে না। এক ভাই ও এক বোনের মধ্যে সে ছোট। শিশু নয়নের দাবি, শুধু ‘ভাত চাওয়ায়’ তাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছিল।

বর্তমানে শিশুটি সরকারি শিশু পরিবারের আশ্রয়ে রয়েছে। তার প্রকৃত স্বজনদের সন্ধান পেতে সকলের সহযোগিতা কামনা করা হয়েছে। শিশুটির বিষয়ে কোনো তথ্য জানা থাকলে ০১৩০৯১৯২৩৭৭ নম্বরে যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
এই নিউজ পোর্টালের কোন ছবি বা তথ্য বিনা অনুমতিতে হস্তান্তর নিষেধ। সর্বস্বত্ত্ব www.jamunaexpress.com কর্তৃক সংরক্ষিত
Theme Customized By BreakingNews