1. admin@dainikjamunaexpress.com : admin :
  2. bob_44335a31b693@bobresearchlabs.com : bob_44335a31b693 :
  3. paul54@gmail.com : pauldavis :
  4. wordpUser10@org.com : supe1User10 :
  5. wp_admin_7eac00@local.host : wp_admin_7eac00 :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম:
হবিগঞ্জে আপন দুই ভাইয়ের পক্ষের সংঘর্ষে আহত ২০ চৌদ্দগ্রামে হিন্দু অসচ্ছল নারীদের মাঝে ডা. তাহের এমপির পক্ষ থেকে শাড়ি বিতরণ সাংবাদিক আলিফ হত্যার বিচারের দাবিতে চৌদ্দগ্রামে সাংবাদিক সমিতির মানববন্ধন আশুলিয়ায় পুলিশের পৃথক অভিযান: জাল টাকা উদ্ধার ও ভুয়া পুলিশ পরিচয়ে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৫ ঝিকরগাছায় জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের আয়োজনে ঐতিহাসিক যুব ম্যারাথন – ২০২৬ অনুষ্ঠিত ধর্ম যার যার–নিরাপত্তা পাওয়ার অধিকার সবার – প্রধানমন্ত্রী ঝিকরগাছায় ইসলামিয়া হাসপাতালের প্রথম বর্ষপূর্তি উদ্‌যাপন বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য প্রয়াত বেগম মতিয়া চৌধুরীর ২য় মৃত্যু বার্ষিকী আজ সিরাজগঞ্জের কাজীপুরে সার ডিলার নিয়োগে আর্থিক লেনদেনের অভিযোগ তুলেছেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জুয়েল রানা ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে সাড়ে ৭ কেজি গাঁজা উদ্ধার বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ম্যানেজিং কমিটি গঠন কার্যক্রম স্থগিত কাজিপুরে ২৩ পূজামন্ডপে ১৪০ জন আনসার – ভিডিপি সদস্য মোতায়েন রাণীনগরে নজরুল বর্ষ উপলক্ষে সেমিনার ও পুরস্কার বিতরণ নবীগঞ্জে অবৈধ পার্কিং ও ফুটপাত দখলে ১১ মামলা রাণীনগরে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন রাণীনগরে ১৪০ জন দু:স্থ্যদের মাঝে বস্ত্র বিতরণ ঝিকরগাছার গঙ্গানন্দপুর মাধ্যমিক বিদ্যালয় এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত ঝিকরগাছায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের ডাটা কালেকশন শুরু দেড় যুগ ধরে কচুরিপানার দখলে বেলকুচির জলপথ-নদীর পাড়ে বসতি, অথচ নদীর সুবিধা নেই—কচুরিপানার নিচে হারিয়ে যাচ্ছে নৌপথ, মাছ ও কৃষিজীবন হবিগঞ্জে বাস-মোটরসাইকেল সংঘর্ষে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু
শিরোনাম:
হবিগঞ্জে আপন দুই ভাইয়ের পক্ষের সংঘর্ষে আহত ২০ চৌদ্দগ্রামে হিন্দু অসচ্ছল নারীদের মাঝে ডা. তাহের এমপির পক্ষ থেকে শাড়ি বিতরণ সাংবাদিক আলিফ হত্যার বিচারের দাবিতে চৌদ্দগ্রামে সাংবাদিক সমিতির মানববন্ধন আশুলিয়ায় পুলিশের পৃথক অভিযান: জাল টাকা উদ্ধার ও ভুয়া পুলিশ পরিচয়ে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৫ ঝিকরগাছায় জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের আয়োজনে ঐতিহাসিক যুব ম্যারাথন – ২০২৬ অনুষ্ঠিত ধর্ম যার যার–নিরাপত্তা পাওয়ার অধিকার সবার – প্রধানমন্ত্রী ঝিকরগাছায় ইসলামিয়া হাসপাতালের প্রথম বর্ষপূর্তি উদ্‌যাপন বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য প্রয়াত বেগম মতিয়া চৌধুরীর ২য় মৃত্যু বার্ষিকী আজ সিরাজগঞ্জের কাজীপুরে সার ডিলার নিয়োগে আর্থিক লেনদেনের অভিযোগ তুলেছেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জুয়েল রানা ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে সাড়ে ৭ কেজি গাঁজা উদ্ধার

রাণীনগরে ৩৪লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় ব্যাংকের তিন কর্মকর্তা-কর্মচারীসহ গ্রেফতার-৬

  • প্রকাশিত : শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬
  • ৮৪ বার পড়া হয়েছে

মোঃ গোলাম মোরশেদ,রাণীনগর (নওগাঁ) : নওগাঁর রাণীনগরে দিনে দুপুরে ইসলামী এজেন্ট ব্যাংক কর্মকর্তাদের মারপিট করে ৩৪লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় আবাদপুকুর ইসলামী এজেন্ট ব্যাংক শাখার একজন কর্মচারী ও দুইজন কর্মকর্তাসহ ৬জনকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার দিনগত রাত থেকে বৃহস্পতিবার রাত পর্যন্ত একটানা অভিযানে তাদেরকে গ্রেফতার এবং ছিনতাই কাজে ব্যবহৃত মোটরসাইকেল এবং ছিনতাই হওয়া ৩৪লাখ টাকার মধ্যে ১লাখ ৪২হাজার টাকা উদ্ধার করা হয়েছে। অনলাইন জুয়া খেলে সর্বশান্ত হয়ে ব্যাংকের তিন কর্মকর্তা কর্মচারীরা টাকা লুটের পরিকল্পনা করে বলে প্রেস ব্রিফিংয়ে জানান নওগাঁ জেলা পুলিশ সুপার তারিকুল ইসলাম।

শুক্রবার বেলা সাড়ে ১১টায় নওগাঁ জেলা পুলিশ সুপারের কার্যালয়ে পুলিশ সুপার তারিকুল ইসলাম প্রেস ব্রিফিংয়ে জানান,আবাদপুকুর ইসলামী এজেন্ট ব্যাংক শাখার লোন কর্মকর্তা সুজন (২৭),আবু তালেব (২২) এবং অফিস সহকারী রাসেল বাবু (২২) দীর্ঘ দিন ধরে অনলাইনে জুয়া খেলে প্রায় ৮লাখ টাকা লোকসানে পরে। সেই লোকসান কাটিয়ে ওঠতে তারা গত এক মাস আগে ব্যাংকের টাকা লুটের পরিকল্পনা করে। এরপর স্থানীয় অপরাধ চক্রের সদস্যদের সাথে মিলে সড়কে টাকা লুটের পরিকল্পনা করে তারা। পরিকল্পনা অনুযায়ী গত ৬অক্টোবর দুপুরে আবাদপুকুর ইসলামী ব্যাংক শাখা ম্যানেজার নাজমুল হক এবং অফিস সহকারী রাসেল বাবু বগুড়ার সান্তাহার ইসলামী ব্যাংক থেকে ৩৪লাখ টাকা নিয়ে মোটরসাইকেল যোগে আবাদপুকুর ইসলামী ব্যাংক শাখায় ফিরছিল। এসময় আবাদপুকুর-আদমদীঘি সড়কের পারইল ব্রীজ এলাকায় মোবাইল টাওয়ারের কাছে পৌছলে দুই মোটরসাইকেলে থাকা চারজন হেলমেট পরিহিতরা সামনে এবং পিছন থেকে আক্রমন করে। এরপর মারপিট করে ৩৪লাখ টাকা ছিনতাই করে নিয়ে যায়। পুলিশ সুপার জানান,অফিস সহকারী রাসেল বাবু শাখা ম্যানেজারের সাথে ছিল সাজানো মিথ্যা ভিকটিম এবং চক্রের সদস্যদের তথ্য দিয়ে সহযোগীতাকারী। এছাড়া ছিনতাইয়ের ১০লাখ টাকা ব্যাংকের তিন কর্মকর্তা-কর্মচারীদের দিয়ে বাঁকী সবগুলো টাকা জরিতদের নেয়ার কথা ছিল। এঘটনায় আবাদপুকুর ইসলামী ব্যাংক এজেন্ট শাখার সত্বাধীকারী ফিরোজ হোসেন বাদী হয়ে ওই রাতেই রাণীনগর থানায় মামলা দায়ের করেন। ঘটনার সাথে জরিতদের ধরতে এবং টাকা উদ্ধারে নওগাঁ জেলা পুলিশ সুপারের তথ্যাবধানে গোয়েন্দা শাখা (ডিবি) এবং রাণীনগর থানাপুলিশের সমন্বয়ে পৃথক দুটি চৌকশ টিম গঠন করা হয়। এরপর বিভিন্ন তথ্য সংগ্রহ এবং তথ্য প্রযুক্তির মাধ্যমে জরিতদের সনাক্ত করে অভিযান পরিচালনা শুরু করা হয়। অভিযানে প্রথমেই ছিনতাইয়ের কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল পারইল বিশিয়া গ্রাম থেকে উদ্ধার এবং মোটরসাইকেল মালিক রাব্বী আলীকে গ্রেফতার করা হয়। এরপর ছিনতাইয়ের সাথে সরাসরি জরিত বিশিয়া গ্রামের আব্দুল জব্বারের ছেলে স্বপন (২৮) এবং একই গ্রামের ওয়াজেদ আলীর ছেলে হাসান আলী (২৫) কে ৭অক্টোবর রাতে দিনাজপুর জেলার নবাবগঞ্জ থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়। এসময় গ্রেফতারকৃতদের নিকট থেকে ছিনতাইয়ের ১লাখ ৪২হাজার টাকা উদ্ধার করা হয়। পরে তাদেরকে জিজ্ঞাসাবাদে দেয়া তথ্য মতে আবাদপুকুর ইসলামী ব্যাংক এজেন্ট শাখার লোন কর্মকর্তা রাণীনগর উপজেলার অলংকারদীঘি গ্রামের ইদ্রিস আলীর ছেলে সুজন,সিলমাদার গ্রামের ওহাব আলীর ছেলে আবু তালেব এবং অফিস সহকারী অলংকারদীঘি গ্রামের আব্দুল মজিদের ছেলে রাসেল বাবুকে গ্রেফতার করা হয়। পুলিশ সুপার আরো জানান,ছিনতাইয়ের সাথে জরিত সবাইকে সনাক্ত করা হয়েছে। ছিনতাই হওয়া পুরো টাকা উদ্ধার এবং ঘটনার সাথে জরিতদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
এই নিউজ পোর্টালের কোন ছবি বা তথ্য বিনা অনুমতিতে হস্তান্তর নিষেধ। সর্বস্বত্ত্ব www.jamunaexpress.com কর্তৃক সংরক্ষিত
Theme Customized By BreakingNews