1. admin@dainikjamunaexpress.com : admin :
  2. bob_44335a31b693@bobresearchlabs.com : bob_44335a31b693 :
  3. paul54@gmail.com : pauldavis :
  4. wordpUser10@org.com : supe1User10 :
  5. wp_admin_7eac00@local.host : wp_admin_7eac00 :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম:
হবিগঞ্জে আপন দুই ভাইয়ের পক্ষের সংঘর্ষে আহত ২০ চৌদ্দগ্রামে হিন্দু অসচ্ছল নারীদের মাঝে ডা. তাহের এমপির পক্ষ থেকে শাড়ি বিতরণ সাংবাদিক আলিফ হত্যার বিচারের দাবিতে চৌদ্দগ্রামে সাংবাদিক সমিতির মানববন্ধন আশুলিয়ায় পুলিশের পৃথক অভিযান: জাল টাকা উদ্ধার ও ভুয়া পুলিশ পরিচয়ে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৫ ঝিকরগাছায় জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের আয়োজনে ঐতিহাসিক যুব ম্যারাথন – ২০২৬ অনুষ্ঠিত ধর্ম যার যার–নিরাপত্তা পাওয়ার অধিকার সবার – প্রধানমন্ত্রী ঝিকরগাছায় ইসলামিয়া হাসপাতালের প্রথম বর্ষপূর্তি উদ্‌যাপন বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য প্রয়াত বেগম মতিয়া চৌধুরীর ২য় মৃত্যু বার্ষিকী আজ সিরাজগঞ্জের কাজীপুরে সার ডিলার নিয়োগে আর্থিক লেনদেনের অভিযোগ তুলেছেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জুয়েল রানা ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে সাড়ে ৭ কেজি গাঁজা উদ্ধার বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ম্যানেজিং কমিটি গঠন কার্যক্রম স্থগিত কাজিপুরে ২৩ পূজামন্ডপে ১৪০ জন আনসার – ভিডিপি সদস্য মোতায়েন রাণীনগরে নজরুল বর্ষ উপলক্ষে সেমিনার ও পুরস্কার বিতরণ নবীগঞ্জে অবৈধ পার্কিং ও ফুটপাত দখলে ১১ মামলা রাণীনগরে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন রাণীনগরে ১৪০ জন দু:স্থ্যদের মাঝে বস্ত্র বিতরণ ঝিকরগাছার গঙ্গানন্দপুর মাধ্যমিক বিদ্যালয় এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত ঝিকরগাছায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের ডাটা কালেকশন শুরু দেড় যুগ ধরে কচুরিপানার দখলে বেলকুচির জলপথ-নদীর পাড়ে বসতি, অথচ নদীর সুবিধা নেই—কচুরিপানার নিচে হারিয়ে যাচ্ছে নৌপথ, মাছ ও কৃষিজীবন হবিগঞ্জে বাস-মোটরসাইকেল সংঘর্ষে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু
শিরোনাম:
হবিগঞ্জে আপন দুই ভাইয়ের পক্ষের সংঘর্ষে আহত ২০ চৌদ্দগ্রামে হিন্দু অসচ্ছল নারীদের মাঝে ডা. তাহের এমপির পক্ষ থেকে শাড়ি বিতরণ সাংবাদিক আলিফ হত্যার বিচারের দাবিতে চৌদ্দগ্রামে সাংবাদিক সমিতির মানববন্ধন আশুলিয়ায় পুলিশের পৃথক অভিযান: জাল টাকা উদ্ধার ও ভুয়া পুলিশ পরিচয়ে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৫ ঝিকরগাছায় জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের আয়োজনে ঐতিহাসিক যুব ম্যারাথন – ২০২৬ অনুষ্ঠিত ধর্ম যার যার–নিরাপত্তা পাওয়ার অধিকার সবার – প্রধানমন্ত্রী ঝিকরগাছায় ইসলামিয়া হাসপাতালের প্রথম বর্ষপূর্তি উদ্‌যাপন বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য প্রয়াত বেগম মতিয়া চৌধুরীর ২য় মৃত্যু বার্ষিকী আজ সিরাজগঞ্জের কাজীপুরে সার ডিলার নিয়োগে আর্থিক লেনদেনের অভিযোগ তুলেছেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জুয়েল রানা ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে সাড়ে ৭ কেজি গাঁজা উদ্ধার

রাণীনগরে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
  • ৫০ বার পড়া হয়েছে

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর রাণীনগরে “মিথ্যা” মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার পারইল বাজারে স্থানীয় লোকজন এই মানববন্ধনের আয়োজন করেন।
পারইল ইউনিয়ন ছাত্রদলের সভাপতি তুষার আহম্মদের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন,পারইল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল বাশার বুলেট,অত্র ইউনিয়নের ৬নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মামুনুর রমান মামুন,সাংগঠনিক সম্পাদক মাজেদুর রহমান,স্থানীয় ব্যবসায়ী জাহাঙ্গীর আলম ও প্রশান্ত কুমার প্রমূখ।

মানববন্ধনে বক্তারা দাবি করে বলেন,গত ৭সেপ্টেম্বর বেলা ১১টায় পারইল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী বিদ্যালয়ের সামনে মোজাম্মেল হক মোজা ওরফে মুঞ্জু (৭০) এর দোকানে খাবার জিনিস কিনতে যায়। এসময় মোজাম্মেল হক শিক্ষার্থীকে দোকানের ভিতরে নিয়ে জোরপূর্বক র্ধষনের চেষ্টা করে। এসময় স্থানীয় লোকজন জানতে পেরে মোজাকে আটকসহ উত্তেজিত জনতা মোজার দোকানে হামলা চালায়। পরে পুলিশ এসে মোজাকে আটক করে নিয়ে যায়। এঘটনায় শিক্ষার্থীর পরিবারের পক্ষ থেকে থানায় ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা করেন। বক্তারা দাবি করে বলেন,ওই মামলাকে ভিন্নখাতে প্রবাহিত করতে এবং উদ্দেশ্য প্রনোদিত ভাবে মোজার ছেলে ইউনুস আলী বাদী হয়ে গত ১৬সেপ্টেম্বর ওই শিশুর বাবাসহ ১৩জনকে নামীয় এবং আরো ৩০/৪০জনকে অজ্ঞাতনামা আসামী করে দোকানে হামলা,ভাংচুর এবং লুটপাটের “মিথ্যে” মামলা দায়ের করেছেন। বক্তারা দায়েরকৃত মামলাকে “মিথ্যে” দাবি করে দ্রæত প্রত্যাহারের দাবি জানান এবং ধর্ষণ চেষ্টার অভিযোগে গ্রেফতার মোজাম্মেল হকের সর্বোচ্চ শাস্তি দাবি করেন।
মানববন্ধনে স্থানীয় বাসিন্দা এবং পারইল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক এবং শিক্ষার্থীরা অংশ নেয়।
এব্যাপারে মামলার বাদী বৃদ্ধ মোজাম্মেল হকের ছেলে ইউনুস আলী দাবি করে বলেন,তার বাবার বিরুদ্ধে যে অভিযোগ তুলে মামলা হামলা করেছে তা পুরোটায় ষড়যন্ত্রমূলক। তার বাবা এতো বৃদ্ধ বয়সে ধর্ষণ চেষ্টার মতো কাজ করতে পারেনা। তিনি বলেন,ওই শিশুর বাবার সাথে ব্যবসায়ীক লেনদেন ছিল এবং শিশুর বাবার নিকট থেকে আমার বাবা ৯০হাজার টাকা দোকানের বাঁকী টাকা পাবেন। সেই টাকা না দিতে কতিপয় লোকজনের ষড়যন্ত্রে ধর্ষণ চেষ্টার নাটোক সাজিয়ে বাবাকে ফাঁসানো হয়েছে এবং আমাদের দোকানে হামলা চালিয়ে ভাংচুর,লুটপাট করা হয়েছে।এছাড়া আমার দায়েরকৃত মামলা তদন্ত করলে সঠিক প্রমানিত হবে বলে দাবি করেন ইউনুস আলী।
রাণীনগর থানার ভারপ্রাপ্ত র্ককর্তা (ওসি) জাকারিয়া মন্ডল বলেন,আদালতে দায়েরকৃত মামলার নথি এখনো আমার থানায় আসেনি। নথি আসলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
এই নিউজ পোর্টালের কোন ছবি বা তথ্য বিনা অনুমতিতে হস্তান্তর নিষেধ। সর্বস্বত্ত্ব www.jamunaexpress.com কর্তৃক সংরক্ষিত
Theme Customized By BreakingNews