1. admin@dainikjamunaexpress.com : admin :
  2. bob_44335a31b693@bobresearchlabs.com : bob_44335a31b693 :
  3. paul54@gmail.com : pauldavis :
  4. wordpUser10@org.com : supe1User10 :
  5. wp_admin_7eac00@local.host : wp_admin_7eac00 :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন
শিরোনাম:
সিরাজগঞ্জে শিক্ষকদের মানসিক স্বাস্থ্য বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ দেবিদ্বারে মাদকবিরোধী বিক্ষোভের পর মাদক কারবারির বাড়িতে ভাঙচুর, গ্রামছাড়া পরিবার ধুনটে জমিজমা সংক্রান্ত বিষয়ে ঘর ভাংচুরের ঘটনায় ১জন গ্রেফতার রাণীনগরে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সংবর্ধনা রাণীনগরে জনসচেতনতামূলক র‍্যালী ও আলোচনাসভা ধুনটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা চিতলমারীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত: দক্ষ ও জ্ঞানভিত্তিক সমাজ গড়ার প্রত্যয় ঝিকরগাছায় সংবাদ প্রকাশকে কেন্দ্র করে সাংবাদিককে শাকিল হোসেনকে গালিগালাজ ও হুমকি,থানায় জিডি জয়পুরহাটে বোনকে মারধরের ক্ষোভে হাসপাতালে হাসুয়া হাতে দুলাভাইকে কোপাতে গেলেন শ্যালক আক্কেলপুরে ২০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হলেন জয়পুরহাট-১ আসনের এমপি ফজলুর রহমান সাঈদ রাণীনগরে ভ্রাম্যমান আদালতে ২মাদক সেবির কারাদন্ড রাণীনগরে এক কেজি গাঁজা ও ১১৩পিস ট্যাপেন্টাডল বড়ি উদ্ধার রাণীনগরে ৩য় শ্রেনীর শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় আপনাদের, সবাই মিলে দেখভাল করবেন’রাষ্ট্রপতি ধুনট উপজেলা পরিষদ পুকুর সহ অন্যান্য জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ সিরাজগঞ্জে জেলা ছাত্রদলের উদ্যোগে গাছ বিতরণ ও বৃক্ষরোপণ পাবনায় মাদকবিরোধী অভিযানে দুই মাদকসেবী আটক রাষ্ট্রপতিকে ঘিরে ঠাকুরগাঁওয়ে উৎসবের আবহ, নাগরিক সংবর্ধনায় মানুষের ঢল পাঁচবিবিতে মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচনে হেলাল-শিপলু পরিষদের প্যানেল পরিচিতি
শিরোনাম:
সিরাজগঞ্জে শিক্ষকদের মানসিক স্বাস্থ্য বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ দেবিদ্বারে মাদকবিরোধী বিক্ষোভের পর মাদক কারবারির বাড়িতে ভাঙচুর, গ্রামছাড়া পরিবার ধুনটে জমিজমা সংক্রান্ত বিষয়ে ঘর ভাংচুরের ঘটনায় ১জন গ্রেফতার রাণীনগরে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সংবর্ধনা রাণীনগরে জনসচেতনতামূলক র‍্যালী ও আলোচনাসভা ধুনটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা চিতলমারীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত: দক্ষ ও জ্ঞানভিত্তিক সমাজ গড়ার প্রত্যয় ঝিকরগাছায় সংবাদ প্রকাশকে কেন্দ্র করে সাংবাদিককে শাকিল হোসেনকে গালিগালাজ ও হুমকি,থানায় জিডি জয়পুরহাটে বোনকে মারধরের ক্ষোভে হাসপাতালে হাসুয়া হাতে দুলাভাইকে কোপাতে গেলেন শ্যালক আক্কেলপুরে ২০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

কুষ্টিয়া মিরপুরবাসীর আতঙ্কের অপর নাম সন্ত্রাসী আতাহার আলী

  • প্রকাশিত : সোমবার, ১৫ এপ্রিল, ২০২৪
  • ৩৩৯ বার পড়া হয়েছে

কে এম শাহীন রেজা, কুষ্টিয়া জেলা প্রতিনিধি ॥
কুষ্টিয়া মিরপুরবাসীর আতঙ্কের অপর নাম সন্ত্রাসী আতাহার আলী। কুষ্টিয়ার মিরপুর উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের শিমুলিয়া গ্রামের তালিকাভুক্ত রাজাকার মনোয়ার হোসেন মনোর পুত্র ও রাজাকার শহর আলীর ভাই আতাহার আলী। তিনি মিরপুর উপজেলা আওয়ামী লীগের বার বার বহিষ্কৃত নেতা। ফুলবাড়িয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান। সন্ত্রাসী আতাহার বাহিনীর কাছে জিম্মি স্থানীয় প্রায় এক হাজার ব্যবসায়ী। তার অপকর্মের প্রতিবাদ করলেই লাইসেন্সকৃত পিস্তল ব্যবহার করে শীর্ষ এ সন্ত্রাসী। একাধিকবার এই সন্ত্রাসীকে প্রকাশ্যে অস্ত্র দিয়ে সাধারণ মানুষকে গুলি করা হুমকি দিতে দেখা গেছে। প্রশাসনের কাছে আতাহারের বেশ কদর থাকায় কেউ মুখ খুলতে সাহস পায় না। আতাহার ও তার বাহিনীর অত্যাচার-নির্যাতনের হাত থেকে রক্ষা পাচ্ছেন না মুক্তিযোদ্ধা বুদ্ধিজীবীসহ আওয়ামী লীগ নেতা কর্মীরাও।
গত শনিবার ১৩ তারিখ সন্ধ্যা রাতে মিরপুর উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের শিমুলিয়া বাজারে আতাহার আলী নিজ নামীয় লাইসেন্সকৃত নাইন এমএম পিস্তল দিয়ে এলোপাথাড়ি গুলিবর্ষণ শুরু করেন। এ সময় সেখানে থাকা ভ্যানচালক রেজাউল ও হাশেম গাজী নাদের দুই ব্যক্তি গুলিবিদ্ধ হন। পরে স্থানীয়রা গুলিবিদ্ধ রক্তাক্ত জখম গুরুতর আহত দুইজনকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে হাশেম গাজীকে রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন চিকিৎসকরা। এ ঘটনায় আতাহার আলীকে আটক করেছে পুলিশ।
তথ্য সূত্রে জানা গেছে, একাধিক মন্ত্রী-এমপি ও দলের শীর্ষ নেতাদের নাম ভাঙ্গিয়ে এলাকার আধিপত্য বিস্তার করেছে। চাঁদাবাজি, সন্ত্রাসী, নারী নির্যাতন, নারী কেলেঙ্কারি, অর্থ আত্মসাৎসহ নানা অপকর্ম চালিয়ে যাচ্ছেন। স্থানীয়রা জানান, উপজেলা আওয়ামী লীগের বহিষ্কৃত নেতা আতাহার আলী বর্তমানে চরম বেপরোয়া হয়ে উঠেছেন। তার ক্যাডারদের মধ্যে অন্যতম হচ্ছেন সাবেক কাউন্সিলর বিল্লাল হোসেন, রবিউল, মিন্টু, উপজেলা ছাত্রলীগ নেতা আতাহার আলীর ভাগ্নে সাদ্দাম, আয়নাল, ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন সাদমী ও যুবলীগ নেতা মোর্শেদ। তারা সবাই পুলিশ মারপিট মামলার আসামি মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী নামে এলাকায় পরিচিত। আইনশৃঙ্খলা বাহিনীর তালিকায়ও উঠে এসেছে তাদের নাম।
২০২৩ সালের ৭ সেপ্টেম্বর উপজেলার নওয়াপাড়া বাজার কমিটি গঠন নিয়ে দ্বন্দ্বের জেরে বাজার কমিটির সদস্য ইমাম আলী ও মাসুদ কবিরাজকে লাইসেন্সকৃত পিস্তল বের করে প্রকাশ্যে গুলি করার হুমকি দেন আতাহার আলী। ক্যাডার বাহিনীকে সঙ্গে নিয়ে ওই পিস্তল হাতে বাজার এলাকায় মহড়া দেন তিনি। সে সময় পিস্তল হাতে হুমকি দেওয়ার একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। তার সন্ত্রাসী বাহিনীর সীমাহীন চাঁদাবাজিতে অতিষ্ঠ নওপাড়া বাজারের ব্যবসায়ীরা। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যবসায়ীর অভিযোগ, সব ব্যবসায়ীকে দোকান প্রতি মাসে চাঁদা দিতে হয়।
জানা যায়, উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের গোলাম মোস্তফার সাত বিঘা জমি, শিমুলিয়ার আদমের বেশ কয়েক বিঘা জমি দখল করেছেন আতাহার আলী। এক রাতের মধ্যে তার বাহিনী দিয়ে হামলা-ভাঙচুর করে ওই সকল জমি দখলে নেন তিনি। সেখানে এখন লিচু ও আম বাগান গড়ে তুলেছেন। জমি দখলের ঘটনায় ভুক্তভোগীরা অনেক চেষ্টা তদবির করেও জমি ফেরত পাননি। প্রতিবাদ করে তারা এলাকা ছাড়া ও মামলার স্বীকার হয়েছেন। জমি ফেরত চাইতে গেলে শিমুলিয়া গ্রামের জাকির হোসেন মিথ্যা মামলার স্বীকার হন। পরবর্তীতে জাকির হোসেন জেল হাজতে মৃত্যুবরণ করেন। এই রকম অসংখ্য পরিবার জীবনের ঝুঁকি নিয়ে আতঙ্কে জীবন-যাপন করছেন। আবার অনেকেই এলাকা ছেড়েছেন।
অপরদিকে গত বছরের ২৪ মে মিরপুর বাজারে আধিপত্য বিস্তার করতে আতাহার আলী তার সন্ত্রাসী বাহিনী নিয়ে দেশীয় অস্ত্রের মহড়া দেয়। এ সময় তার লাইসেন্সকৃত পিস্তল ফাঁকা গুলিবর্ষণ করেন। এসময় বাজারের ৫ শতাধিক ব্যবসায়ী দোকান বন্ধ করে দেন। তার সন্ত্রাসী কর্মকাণ্ড ও দৌরাত্ম্যর স্বীকার হয়েছেন মিরপুর পৌরসভার ৯নম্বর ওয়ার্ডের যোগীপুল এলাকার বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ। তিনি জানান, গত বছরের রমজান মাসের শেষের দিকে যোগীপুল মসজিদে নামাজ আদায় করে বের হওয়ার সময় রাজাকার পুত্র আতাহার আলী আমাকে বলে মসজিদ কমিটিতে তার নাম রাখতে হবে। অস্বীকৃতি জানালে আমাকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন আতাহার। তার হাতে আরও লাঞ্ছিত হয়েছেন কুড়িপোল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম মহাদ্দেস। তিনি জানান, গত বছরের মে মাসে নওপাড়া বাজারে পিয়াস ফার্মেসিতে ওষুধ কিনতে গেলে আতাহার ও তার লোকজন আমার উপর অতর্কিত হামালা চালায়।
মিরপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি ইমন আলী বলেন, রাজাকার পুত্র আতাহারের হাতে আমি কয়েক দফা শারীরিক লাঞ্ছিত হয়েছি। তিনি আমাকে দল বাদ দিয়ে তার সন্ত্রাসী বাহিনীর সঙ্গে যোগ দিতে বলে। এতে অস্বীকৃতি জানালে আমাকে লাঞ্ছিত করেন। সূত্রে আরও জানা যায়, ২০১৫ সালের ৯ সেপ্টেম্বর তৎকালীন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার নজরুল করিমকে অকথ্য ভাষায় গালিগালাজ ও লাঞ্ছিত করে। এ ঘটনার প্রতিবাদে পরদিন মুক্তিযোদ্ধারা মিরপুরে বিক্ষোভ সমাবেশ করেন। ২০০৮ সালে মিরপুরে মির্জানগরে আবুল খায়ের কোম্পানির তামাক বাইং কোর্টে সন্ত্রাসী বাহিনী নিয়ে জোরপূর্বক তামাকের রেট বাড়াতে গেলে কোম্পানির কর্মচারী এবং স্থানীয়দের গণপিটুনির শিকার হন আতাহার আলী। ২০২২ সালে ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে আতাহার আলী নৌকার টিকিট পেলে নির্বাচন করে পরাজিত হন। ওই নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সহ দপ্তর সম্পাদক নুরুল ইসলামসহ তার সমর্থকদের মারপিট করে হাসপাতালে পাঠায়। এছাড়াও ৯টি ওয়ার্ডে অংশগ্রহণকারী প্রায় ২০ জন ইউপি সদস্য প্রার্থীদের বিজয়ী করার মিথ্যা আশ্বাস দিয়ে প্রায় অর্ধ কোটি টাকা হাতিয়ে নেয়। তিনি পুলিশ হেফাজতে থাকায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
মিরপুর থানার পরিদর্শক (তদন্ত) মোস্তফা হাবিবুল্লাহ জানান, শনিবার সন্ধ্যায় গুলিবর্ষণের ঘটনায় জড়িত সন্দেহে ফুলবাড়িয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আতাহার আলী ও তার ভাতিজা রিগ্যান এবং ভাগিনা আয়নালকে আটক করছে পুলিশ। এছাড়া ঘটনাস্থলে নতুন করে উত্তেজনা ঠেকাতে উক্ত এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
এই নিউজ পোর্টালের কোন ছবি বা তথ্য বিনা অনুমতিতে হস্তান্তর নিষেধ। সর্বস্বত্ত্ব www.jamunaexpress.com কর্তৃক সংরক্ষিত
Theme Customized By BreakingNews