1. admin@dainikjamunaexpress.com : admin :
  2. bob_44335a31b693@bobresearchlabs.com : bob_44335a31b693 :
  3. paul54@gmail.com : pauldavis :
  4. wordpUser10@org.com : supe1User10 :
  5. wp_admin_7eac00@local.host : wp_admin_7eac00 :
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন
শিরোনাম:
আদালতের রায়ে মেয়র, এবার চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক শাহাদাত হোসেন রাণীনগরে চুরি করে যাবার সময় গৃহবধুকে মারধর করলো চোরেরা রাণীনগরে চুরির মোটরসাইকেল উদ্ধারসহ ৩জন গ্রেফতার ঝিকরগাছায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ৬ নভেম্বর রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী আজ লক্ষ্মীপূজা আওয়ামী লীগের কাছে ভোট ভিক্ষা চেয়ে বিএনপি ক্ষমতায় এসেছে: জামায়াতের আমির ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খুলে দেওয়া হচ্ছে সেন্টমার্টিন ঘোলপাশায় চেয়ারম্যান প্রার্থী আশরাফুল ইসলাম ইমরান লিটনের পক্ষে গ্রামভিত্তিক মতবিনিময় সভা অনুষ্ঠিত রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হবে :মোংলায় কেসিসি প্রশাসক মঞ্জু নবীগঞ্জ থানা লকাপে ছাএলীগ নেতার ভিডিও ধারণ সহযোগী গ্রেফতার চৌদ্দগ্রাম সীমান্তে ৩৮ লাখ ৮৭ হাজার টাকার ভারতীয় শাড়ি জব্দ নাটুয়ারপাড়া হাটে এসে জনৈক বৃদ্ধের মৃত্যু হবিগঞ্জ সদর হাসপাতালে দালালদের দৌরাত্ম্য ডিএমপির অভিযানে আরও ৬৮৪ গ্রেপ্তার মাদরাসায় বলাৎকার, কঠোর সিদ্ধান্ত নিতে যাচ্ছে সরকার সরকারকে বিব্রত করতে অপপ্রচার চালাচ্ছেন গোলাম পরওয়ার: রিজভী ফুটপাত দখল করে দোকান বসালেই মামলা : ডিএসসিসি প্রশাসক ঝিকরগাছায় এসএসসি ১৯৯৬ ব্যাচের কমিটি গঠন তরিকুল সভাপতি, ভুট্টো সম্পাদক এনসিপির শীর্ষ পদ পেয়েছেন ছাগল চোর, নারী ও অর্থ কেলেঙ্কারির সাথে জড়িতরা:রাশেদ খান
শিরোনাম:
আদালতের রায়ে মেয়র, এবার চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক শাহাদাত হোসেন রাণীনগরে চুরি করে যাবার সময় গৃহবধুকে মারধর করলো চোরেরা রাণীনগরে চুরির মোটরসাইকেল উদ্ধারসহ ৩জন গ্রেফতার ঝিকরগাছায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ৬ নভেম্বর রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী আজ লক্ষ্মীপূজা আওয়ামী লীগের কাছে ভোট ভিক্ষা চেয়ে বিএনপি ক্ষমতায় এসেছে: জামায়াতের আমির ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খুলে দেওয়া হচ্ছে সেন্টমার্টিন ঘোলপাশায় চেয়ারম্যান প্রার্থী আশরাফুল ইসলাম ইমরান লিটনের পক্ষে গ্রামভিত্তিক মতবিনিময় সভা অনুষ্ঠিত রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হবে :মোংলায় কেসিসি প্রশাসক মঞ্জু

ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে হজ যাত্রীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

  • প্রকাশিত : শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪
  • ২০৬ বার পড়া হয়েছে

 

মুকুল হোসেন সিরাজগঞ্জঃ সৌদি আরব গমন করে হজপালন করার জন্য হজযাত্রীরা সুষ্ঠু,সুন্দর ও শৃঙ্খলাভাবে দেশটিতে গিয়ে হজ পালন করে আবার নিজ দেশে সঠিক সময়ে ফিরে আসতে পারে এজন্য সিরাজগঞ্জের, হজযাত্রীদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা কার্যক্রমের উদ্বোধন করা হয়।

সিরাজগঞ্জ জেলা ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে এবং জেলা প্রশাসনের সহযোগিতায়,
সরকারি-বেসরকারি ব্যবস্থাপনায় হজ যাত্রীদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়,
শনিবার (২৭ এপ্রিল) সকাল ৯টায় হতে দুপুর পর্যন্ত সিরাজগঞ্জ জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে উক্ত হজ যাত্রীদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠানের উদ্বোধন করেন, প্রধান অতিথি জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান
এসময়ে তিনি তার বক্তব্যে বলেন, আপনারা প্রশিক্ষণটা যত ভালোভাবে গ্রহণ করতে পারবেন, আপনাদের দক্ষতা তত বেশি শানিত হবে, আত্মবিশ্বাস ততটাই বাড়বে। জীবনের প্রতিটি ক্ষেত্রেই সফলতা ও উৎকর্ষতার প্রধান হাতিয়ার হলো প্রশিক্ষণ। কোনো কিছু না বুঝলে প্রশিক্ষক যারা থাকবেন তাদের জিজ্ঞাসা করবেন। যত বেশি প্রশ্ন করতে পারবেন তত বেশি শিখতে ও জানতে পারবেন। নিজেকে সমৃদ্ধ করতে পারবেন। সৌদি আরবে আপনার পরিচয় শুধু একজন হজযাত্রী নয়, আপনার পরিচয় আপনি একজন বাংলাদেশি। আপনার আচার-আচরণ, কথাবার্তা ও চালচলনের মাধ্যমেই বিদেশের মাটিতে বাংলাদেশের ভাবমূতি প্রকাশ পাবে। সে দেশের আইনকানুন, নিয়ম-শৃঙ্খলা প্রতিপালনে যাতে কোনোরূপ বিচ্যুতি না ঘটে সেদিকে যত্নবান। আপনার কারণে দেশের ভাবমূর্তি ও সম্মান যেন ক্ষুণ্ন না হয় সেদিকে বিশেষভাবে সতর্ক থাকবেন।

এ প্রশিক্ষণ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন,
সিরাজগঞ্জ জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মোহাম্মদ ফারুক আহমেদ তিনি বলেন, হজের সার্বিক দিক নিদর্শনারপ্রদানের জন্য আমরা হজযাত্রীদের প্রশিক্ষণ কার্যক্রম শুরু করছি। যারা এর আগে হজ বা ওমরা পালন করেন নি তারা সৌদি আরবের নিয়ম-কানুন সম্পর্কে জানেননা। তাই হজ সুষ্ঠু ও সুন্দর ভাবে সম্পন্ন করার জন্য তথ্য প্রযুক্তি ব্যবহার সহ সববিষয়ে হজ যাত্রীদের ধারণা দেওয়ার জন্য এ প্রশিক্ষণ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গণপতি রায়, সিরাজগঞ্জ সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ জাহিদুল ইসলাম হীরা প্রমুখ।
হজ যাত্রীদের প্রশিক্ষণে প্রশিক্ষক ছিলেন, হাজী মোহাম্মদ আলী কামিল মাদ্রাসার প্রধান মুহাদ্দিস হযরত মাওলানা মোঃ রুহুল আমিন। সিরাজগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম হযরত মাওলানা মোঃ আব্দুল্লাহ। হজযাত্রীদের প্রশিক্ষণ শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, সিরাজগঞ্জ জেলা মডেল মসজিদের ইমাম মাওলানা হযরত মোঃ তরিকুল ইসলাম।

জানা যায় যে, এবছর সিরাজগঞ্জ জেলা থেকে এবার ১৬২১জন হজ যাত্রী পবিত্র হজ পালনের উদ্দেশে রওয়ানা দেবেন। এর মধ্যে ২১ সরকারিভাবে এবং ১৬০০ (এক হাজার ছয়শত) জন বেসরকারিভাবে হজগমনের উদ্দেশে রওয়ানা দিবেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
এই নিউজ পোর্টালের কোন ছবি বা তথ্য বিনা অনুমতিতে হস্তান্তর নিষেধ। সর্বস্বত্ত্ব www.jamunaexpress.com কর্তৃক সংরক্ষিত
Theme Customized By BreakingNews