1. admin@dainikjamunaexpress.com : admin :
  2. bob_44335a31b693@bobresearchlabs.com : bob_44335a31b693 :
  3. paul54@gmail.com : pauldavis :
  4. wordpUser10@org.com : supe1User10 :
  5. wp_admin_7eac00@local.host : wp_admin_7eac00 :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন
শিরোনাম:
সিরাজগঞ্জে শিক্ষকদের মানসিক স্বাস্থ্য বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ দেবিদ্বারে মাদকবিরোধী বিক্ষোভের পর মাদক কারবারির বাড়িতে ভাঙচুর, গ্রামছাড়া পরিবার ধুনটে জমিজমা সংক্রান্ত বিষয়ে ঘর ভাংচুরের ঘটনায় ১জন গ্রেফতার রাণীনগরে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সংবর্ধনা রাণীনগরে জনসচেতনতামূলক র‍্যালী ও আলোচনাসভা ধুনটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা চিতলমারীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত: দক্ষ ও জ্ঞানভিত্তিক সমাজ গড়ার প্রত্যয় ঝিকরগাছায় সংবাদ প্রকাশকে কেন্দ্র করে সাংবাদিককে শাকিল হোসেনকে গালিগালাজ ও হুমকি,থানায় জিডি জয়পুরহাটে বোনকে মারধরের ক্ষোভে হাসপাতালে হাসুয়া হাতে দুলাভাইকে কোপাতে গেলেন শ্যালক আক্কেলপুরে ২০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হলেন জয়পুরহাট-১ আসনের এমপি ফজলুর রহমান সাঈদ রাণীনগরে ভ্রাম্যমান আদালতে ২মাদক সেবির কারাদন্ড রাণীনগরে এক কেজি গাঁজা ও ১১৩পিস ট্যাপেন্টাডল বড়ি উদ্ধার রাণীনগরে ৩য় শ্রেনীর শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় আপনাদের, সবাই মিলে দেখভাল করবেন’রাষ্ট্রপতি ধুনট উপজেলা পরিষদ পুকুর সহ অন্যান্য জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ সিরাজগঞ্জে জেলা ছাত্রদলের উদ্যোগে গাছ বিতরণ ও বৃক্ষরোপণ পাবনায় মাদকবিরোধী অভিযানে দুই মাদকসেবী আটক রাষ্ট্রপতিকে ঘিরে ঠাকুরগাঁওয়ে উৎসবের আবহ, নাগরিক সংবর্ধনায় মানুষের ঢল পাঁচবিবিতে মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচনে হেলাল-শিপলু পরিষদের প্যানেল পরিচিতি
শিরোনাম:
সিরাজগঞ্জে শিক্ষকদের মানসিক স্বাস্থ্য বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ দেবিদ্বারে মাদকবিরোধী বিক্ষোভের পর মাদক কারবারির বাড়িতে ভাঙচুর, গ্রামছাড়া পরিবার ধুনটে জমিজমা সংক্রান্ত বিষয়ে ঘর ভাংচুরের ঘটনায় ১জন গ্রেফতার রাণীনগরে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সংবর্ধনা রাণীনগরে জনসচেতনতামূলক র‍্যালী ও আলোচনাসভা ধুনটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা চিতলমারীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত: দক্ষ ও জ্ঞানভিত্তিক সমাজ গড়ার প্রত্যয় ঝিকরগাছায় সংবাদ প্রকাশকে কেন্দ্র করে সাংবাদিককে শাকিল হোসেনকে গালিগালাজ ও হুমকি,থানায় জিডি জয়পুরহাটে বোনকে মারধরের ক্ষোভে হাসপাতালে হাসুয়া হাতে দুলাভাইকে কোপাতে গেলেন শ্যালক আক্কেলপুরে ২০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বেলকুচিতে পৌর মেয়রসহ তার শিশু সন্তানকে হত্যার উদ্দেশ্য হামলা,হামলাকারীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল

  • প্রকাশিত : শনিবার, ১৮ মে, ২০২৪
  • ১৭৪ বার পড়া হয়েছে

মান্নান শেখ বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি:সিরাজগঞ্জের বেলকুচি পৌরসভার মেয়র সাজ্জাদুল হক রেজা ও তার শিশু পুত্র-কর্মচারীসহ সাংবাদিক মারপিটের ঘটনায় বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছেন বেলকুচি বাসি। বেলকুচি পৌরবাসীর ব্যানারে শুক্রবার ১৭ মে) বিকাল সাড়ে পাঁচটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত পৌর এলাকার চালায় বিক্ষোভ ও প্রতিবাদ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ শেষে মুকুন্দগাতী বাসস্ট্যান্ডে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন, মেয়রের বড় ভাই সাবেক উপজেলা চেয়ারম্যান নুরুল ইসলাম সাজেদুল, মেয়র সাজ্জাদুল হক রেজা‌ ও বেলকুচি উপজেলা পরিষদের নব্য ভাইস চেয়ারম্যান ফারুক সরকার সহ অনেকে।

বক্তারা অবিলম্বে সিরাজগঞ্জ-৫ আসনের এমপি আব্দুল মমিন মন্ডলের ব্যক্তিগত সহকারি (পিএ) সেলিম সরকার ও সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইউসুফ আলী সহ দোষীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এর আগে পৌর এলাকার বিভিন্ন অঞ্চলের নারীরা ও একই দাবিতে বিক্ষোভ সমাবেশ করেন। একই ঘটনায় শুক্রবার দুপুরে এমপির ব্যক্তিগত সহকারি সেলিম ও ভাইস চেয়ারম্যান ইউসুফ সহ ৫৮ জনের বিরুদ্ধে শুক্রবার দুপুরে দ্রুত বিচার আইনে মামলা দায়ের করেন বেলকুচির মেয়র রেজা। ‌

সন্ধ্যায় বেলকুচি থানার ওসি আনিসুর রহমান জানান, মামলাটি ইতিমধ্যেই দ্রুত বিচার আইনের ধারায় রেকর্ড করা হয়েছে, যার নম্বর ১২। মামলা দায়েরের আগে বৃহস্পতিবার তিনজনকে গ্রেফতার করা হয়েছিল, তাদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে। তারা হলেন , উপজেলার গাড়ামাসি গ্রামের মৃত আব্দুল মতিন প্রামানিকের ছেলে শাকিল প্রামানিক (২৪), একই গ্রামের আব্দুল মজিদ প্রামানিকের ছেলে জোবায়ের হোসেন (১৯) ও শেরনগর গ্রামের আব্দুল হাই সেখের ছেলে জাফর সেখ । বাকি আসামিদেরও খুঁজছে পুলিশ।’

এরআগে বৃহস্পতিবার দুপুরে উপজেলার আলহাজ্ব সিদ্দিক উচ্চ বিদ্যালয় মাঠে এ হামলার ঘটনা ঘটে। হামলায় পৌর মেয়র সাজ্জাদুল হক রেজা ও তাঁর ৩ বছর বয়সী শিশু সন্তান ফারিয়া হক অস্বিত্ত, স্থানীয় সাংবাদিক আবু মুসা, মেয়রকে বহনকারী মোটরসাইকেলের চালক সাব্বির সরকার ও সহকর্মী নাবিল মন্ডল আহত হন। এর কিছুদিন আগে ম্যানেজিং কমিটির দ্বন্দ্ব ও বিদ্যালয়ের আর্থিক আয় ব্যয়ের হিসাবের নয়ছয়ের অভিযোগে ম্যানেজিং কমিটির সভাপতি মেয়র রেজার বিরুদ্ধে রাজশাহী শিক্ষা বরাবর অভিযোগ দেন এমপির ব্যক্তিগত সরকারি সেলিম। ওই ঘটনায় বোর্ড কর্তৃপক্ষ থেকে তিন সদস্যের একটি টিম বৃহস্পতিবার তদন্তে আসেন। তদন্ত চলাকালীন মেয়রকে পেটান পিএ সেলিম।‌

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
এই নিউজ পোর্টালের কোন ছবি বা তথ্য বিনা অনুমতিতে হস্তান্তর নিষেধ। সর্বস্বত্ত্ব www.jamunaexpress.com কর্তৃক সংরক্ষিত
Theme Customized By BreakingNews