
নিজস্ব প্রতিবেদক :
সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগ কার্যালয়ে নেতাকর্মীদের সাথে মতবিনিময় করতে আসেন যমুনা পারের সন্তান গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক মন্ত্রী পরিষদ সচিব ও ইসাবেলা ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা কবির বিন আনোয়ার অপু।
বৃহস্পতিবার (১৩ জুন) রাত ৮ টায় এস.এস রোডস্থ দলীয় আওয়ামীলীগ কার্যালয়ে দলীয় নেতাকর্মীদের সাথে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশ বিনির্মান করতে মতবিনিময় করেন তিনি।
মতবিনিময় সভায় কবির বিন আনোয়ার অপু বলেন,বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ বিনির্মানে তরুণ প্রজন্মেরা প্রতি নিয়ত অগ্রণী ভূমিকা রাখছেন। তিনি আরও বলেন,তরুণ প্রজন্মদেরকে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ কে জানতে হবে। স্মার্ট বাংলাদেশ করতে আমাদের সবাই কে এক সাথে কাজ করতে হবে।
এসময় উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ্যাড.কেএম হোসেন আলী হাসান, সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা ইসাহাক আলী, সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা ফিরোজ ভুইঁয়া, সাংগঠনিক সম্পাদক এ্যাড. কায়সার আহমেদ লিটন,প্রচার ও প্রকাশনা সম্পাদক আহসান হাবীব এহসান,ধর্ম বিষয়ক সম্পাদক গোলাম মোস্তফা,জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সুমন রহমান সহ ছাত্র লীগ,যুবলীগ,সদর থানা আওয়ামীলীগ,পৌর আওয়ামীলীগের নেতৃবৃন্দ।
Leave a Reply