
মো: ছাম্মি আহমেদ আজমীর :সিরাজগঞ্জে বাংলাদেশ আওয়ামীলীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী ও প্লাটিনাম জয়ন্তী উপলক্ষে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার কর্মসূচির অংশ হিসাবে সিরাজগঞ্জ শহীদ এম.মনসুর আলী মেডিকেল কলেজ ক্যাম্পাসে জেলা আওয়ামীলীগের আয়োজনে ৫০ টি বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপন করে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করেন,সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি বষীয়ান রাজনীতিবিদ বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট কে.এম হোসেন আলী হাসান।
এসময় উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো.আব্দুস ছামাদ তালুকদার, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইসহাক আলী,শহীদ এম.মনসুর আলী মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাঃ আমিরুল হোসেন চৌধুরী,হাসপাতাল বিভাগের পরিচালক ডাঃ মো.জাহাঙ্গীর আলম,সহকারী পরিচালক ডাঃ মো.আনোয়ার হোসেন,স্বাধীনতা চিকিৎসক পরিষদের জেলা শাখার সাধারণ সম্পাদক ডাঃমো.আলামিন হোসেন আশিক,মেডিকেল কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ডাঃ ফয়সাল সহ অন্যান্য চিকিৎসক ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট কে.এম হোসেন আলী হাসান জানান,আমাদের দলের ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে জেলার বিভিন্ন স্থানে নানা প্রজাতির গাছ লাগানো হবে। আজ তার আনুষ্ঠানিক উদ্বোধন করা হলো। এসব গাছ বড় হয়ে আমাদের আমাদের ছায়া দেবে, অক্সিজেন সরবরাহ করবে। সুন্দর,সবুজ হবে আমাদের প্রিয় বাংলাদেশ।
Leave a Reply