
সুলতান মাহমুদ রনি (বগুড়া)শেরপুর সাহিত্য চক্র’এর ৬১৯তম পাক্ষিক অধিবেশন আজ ১২ জুলাই ২০২৪ খ্রিষ্টাব্দ, শুক্রবার বিকাল ৩.৩০ টায় ‘সংগঠনটির সভাপতি সুলতান মাহমুদ রনি’র সভাপতিত্বে “শেরপুর টাউন ক্লাব পাবলিক লাইব্রেরী মহিলা অনার্স কলেজ”এ অনুষ্ঠিত হয়।
সাহিত্য বিষয়ক মূল্যবান আলোচনা করেন, শেরপুর সাহিত্য চক্রের সভাপতিমণ্ডলীর সদস্য প্রফেসর খৈয়াম কাদের এবং বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ খান।
স্বরচিত লেখা পাঠ করেন- অধ্যাপক ডা. আমিরুল হোসেন চৌধুরী, নীলমাধব পাল, আব্দুস সামাদ, বিশ্বজিৎ চৌধুরী রিবর্ন, সাহেব মাহমুদ, মামুন চৌধুরী, মীর এনামুল হক, মো. আমিনুল ইসলাম, বি. এম. হাফিজুর রহমান, মো. আব্দুল বারী, কৌশল ভট্টাচার্য বিজয়, মাত্রা ঠাকুর ও রাকিবুল হাসান।
উপস্থিত ছিলেন- প্রফেসর ড. বেলাল হোসেন, খন্দকার মাহবুবুর রহমান রাংগা, অমরকৃষ্ণ পাল নাণ্টু, অধ্যক্ষ ডা. মিজানুর রহমান, এম আর জামান, মু. সাইফুল ইসলাম ও রনজিৎ কুমার।
সমালোচনার দায়িত্ব পালন করেন, প্রফেসর ডা. আমিরুল হোসেন চৌধুরী।
সঞ্চালনার দায়িত্বে ছিলেন, শেরপুর সাহিত্য চক্রের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ চৌধুরী রিবর্ন।
Leave a Reply