বেলকুচি মডেল ডিগ্রী কলেজের নবনিযুক্ত গভর্নিং বডির সভাপতি আমিরুল ইসলাম খান আলীম
প্রকাশিত :
মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪
২৭৭
বার পড়া হয়েছে
মান্নান শেখ (সিরাজগঞ্জ) বেলকুচি প্রতিনিধিঃ সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার পৌর এলাকায় অবস্থিত বেলকুচি মডেল ডিগ্রী কলেজের নবনিযুক্ত গভর্নিং বডির সভাপতি হলেন রাজশাহী বিভাগীয় বিএনপি-র
সহ-সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম খান আলিম ও বিদ্যোৎসাহী সদস্য হলেন সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি, বেলকুচি পৌর ছাত্রদলের আহ্বায়ক শাহরিয়ার হোসেন।(১৭ সেপ্টেম্বর ) ভাইস চ্যান্সেলর মহোদয়ের অনুমোদনক্রমে,(ভারপ্রাপ্ত) জাতীয় বিশ্ববিদ্যালয় কলেজ পরিদর্শক
মোঃ আব্দুল হাই সিদ্দিক সরকার চিঠির মাধ্যমে নবনিযুক্ত গভর্নিং বডির এডহক কমিটির মেয়াদ পর ইস্যুর তারিখ থেকে অনুর্ধ্ব ৬ মাস মেয়াদ কাল বেলকুচি মডেল ডিগ্রী কলেজের সভাপতির দায়িত্ব নিযুক্ত করা হয়েছে।নবনিযুক্ত গভর্নিং বডির সভাপতির বিষয় জানতে চাইলে, বেলকুচি মডেল ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শামিম হোসেন তিনি জানান ভাইস
চ্যান্সেলর মহোদয়ের স্বাক্ষরিত নবনিযুক্ত সভাপতির চিঠি পেয়েছি,এখন পর্যন্ত নতুন সভাপতি তার দায়িত্ব বুঝে নেয়নি, যে কোনো সময় নবনিযুক্ত গভর্নিং বডির সভাপতির তার দায়িত্ব বুঝে নিবেন।
Leave a Reply