
নিজস্ব প্রতিবেদক :নিত্যপন্যের দাম কমানো, রেশনিং ব্যবস্থা চালু, সিন্ডিকেট ব্যবসায়ীদের গ্রেফতার ও বিচার, নির্বাচনী রোডম্যাপ ঘোষণা সহ আইন শৃঙ্খলা রক্ষায় যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবিতে বাম গনতান্ত্রিক জোট সিরাজগঞ্জ জেলা শাখার উদ্যোগে আজ বিকাল ৪টা ৩০ মিনিটে এক বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় প্রেসক্লাব চত্বরে সমাবেশে বক্তব্য রাখেন,বাসদ সিরাজগঞ্জ জেলা শাখার আহ্বায়ক কমরেড নব কুমার কর্মকার, সিপিবি নেতা সুলতান আহমেদ,সিপিবি নেতা শহিদুল্লাহ সবুজ,বাসদ নেতা পলাশ কুমার ঘোষ ও তারিকুজ্জামান টরিক প্রমূখ। নেতৃবৃন্দ অবিলম্বে দুর্নীতিবাজদের গ্রেফতার বিচার,বাজার নিয়ন্ত্রণ রেশনিং ব্যবস্থা চালুর জোর দাবি জানান এবং নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবি জানান। মানববন্ধন শেষে মিছিল টি পৌর শহর প্রদক্ষিণ করে ।
Leave a Reply