
মো: ছাম্মি আহমেদ আজমীর :সিরাজগঞ্জ প্রেসক্লাবে জাতীয় দৈনিক নয়া দিগন্তের পত্রিকার ২০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কর্তন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকাল ১১ টায় সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হারন অর রশীদ খান হাসানের সভাপতিত্বে ও দপ্তর সম্পাদক শেখ এনামুল হক এর সঞ্চালনায় নয়া দিগন্ত ২০ তম প্রতিষ্ঠার দুই দশক পূর্তি উৎসব উপলক্ষে কেক কর্তন ও আলোচনা সভা হয়।
স্বাগত বক্তব্য রাখেন,নয়া দিগন্ত পত্রিকার সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি নরুল ইসলাম রইসী।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন,সিরাজগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আমিনুল ইসলাম,সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল আজিজ,সহ-সভাপতি নাজমুল হাসান তালুকদার রানা,সিরাজগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ সুইট,সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান,সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম ইন্না, সাবেক সভাপতি হেলাল আহমেদ, সিরাজগঞ্জ জেলা জামাতের সাধারন সম্পাদক জাহিদুল ইসলাম,সিরাজগঞ্জ টেলিভিশন ফোরামের সাধারণ সম্পাদক ফেরদৌস হাসান,জেলা যুবদলের সভাপতি মির্জা আব্দুল জব্বার বাবু,সাধারণ সম্পাদক মোরাদুজ্জাম মুরাদ,জেলা ছাত্রদলের সভাপতি জুনায়েদ আহমেদ সবুজ,ছাত্র সমন্বয়ক প্রতিনিধি মেহেদী হাসান,সিরাজগঞ্জ প্রেস ক্লাবের যুগ্ন-সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা রুবেল,যুগ্ন সাধারণ সম্পাদক ইউসুফ দেওয়ান রাজু,সাংগঠনিক সম্পাদক রহমত আলী,ক্রীড়া সম্পাদক আশরাফুল ইসলাম,সাংস্কৃতিক সম্পাদক দিলীপ গৌর,আপ্যায়ন সম্পাদক রেজাউল করিম খান সহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।
বক্তাগণ বলেন,নয়া দিগন্ত পত্রিকা বাংলাদেশের প্রথম শ্রেণীর পত্রিকা ২০০৪ অগ্রযাত্রা শুরু করেন। নয়া দিগন্ত পত্রিকা প্রতিষ্ঠার দুই দশ নিরপেক্ষ ভূমিকা পালন করেছে। বিগত ফ্যাসিবাদী সরকার এই নয়া দিগন্ত পত্রিকা নিষিদ্ধ করেছিল তার পরেও নয়া দিগন্ত পত্রিকা থেমে থাকেনি।নয়া দিগন্ত পত্রিকা আগামী দিনগুলো দেশ ও জাতির কাছে আরো ভালো কিছু করে দেখাবেন। সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি নরুল ইসলাম রইসী একজন সৎ ও বিনয়ী মানুষ। নয়া দিগন্ত পত্রিকার তার লেখার মান অনেক ভালো।
উল্লেখ্য,নয়া দিগন্ত পত্রিকার ২০ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন শেষে সিরাজগঞ্জ প্রেস ক্লাবের নবনির্বাচিত কমিটি কে ফুল দিয়ে বরণ ও শুভেচ্ছা জানান সিরাজগঞ্জ জেলা বিএনপি ,জেলা জামায়াত,জেলা যুবদল,জেলা ছাত্রদল,জেলা সেচ্ছাসেবক দল ও সুধীজন।
Leave a Reply