
মো.ছাম্মি আহমেদ আজমীর :সিরাজগঞ্জবাসীর আয়োজনে সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসকে প্রথম শ্রেণীতে উন্নতকরণ ও প্রশিক্ষিত ডুবুরি টিমের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৩ নভেম্বর) সকালে সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের সামনে ফায়ার সার্ভিসের প্রথম শ্রেণীর উন্নতিকরণ ও প্রশিক্ষত ডুবুরি টিমের দাবিতে মানববন্ধন অনুষ্ঠানে সিরাজগঞ্জ প্রেসক্লাবে সভাপতি হারুন অর রশীদ খান হাসান এর সঞ্চালনায়
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন,বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু।
এসময় উপস্থিত ছিলেন,জেলা বিএনপির দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ, জেলা বিএনপির গবেষণা বিষয়ক সম্পাদক দুলাল উদ্দিন,মাওলানা ভাসানী ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সিরাজুল উদ্দিন,মাওলানা ভাসানির ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক মনীষা বিশ্বাস অ্যাডভোকেট কল্যাণ সাহা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী,শিক্ষক,স্থানীয় জনসাধারণ, মানববন্ধননে উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি সাইদুর রহমান বাচ্চু বলেন,আমাদের এই সিরাজগঞ্জে ছোট বড় অনেক নদী আছে সে নদীতে গোসল করতে গিয়ে সিরাজগঞ্জবাসী অনেক প্রাণ হারিয়েছে, সিরাজগঞ্জে অনেক নদী থাকা সত্ত্বেও সিরাজগঞ্জে কোন ডুবুরি ইউনিট নেই, আপনারা দেখেছেন কয়েকদিন আগে সিরাজগঞ্জ সবুজ কানন স্কুল এন্ড কলেজের নবম শ্রেণীর ছাত্র মোঃ জিহাদ নদীতে গোসল করতে গিয়ে মৃত্যুবরণ করেছেন। তাকে খোঁজার জন্য ডুবুরি রাজশাহী থেকে নিয়ে আসতে হয়েছে। তাই আমাদের সিরাজগঞ্জ বাসীর প্রাণের দাবি সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস কে প্রথম শ্রেণীতে উন্নতকরণ ও প্রশিক্ষিত ডুবুরি টিম অতি দ্রুত নিয়োগ প্রদানের আহব্বান জানায়।
Leave a Reply