
মো.ছাম্মি আহমেদ আজমীর :সিরাজগঞ্জে সরকার স্বীকৃত ঔষধ ব্যবসায়ীদের একমাত্র জাতীয় সংগঠন বাংলাদেশ কেমিস্টস এন্ড ড্রাগিস্টস সমিতি সিরাজগঞ্জ জেলা শাখার আয়োজনে নব গঠিত আহব্বায়ক কমিটির সাথে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু’র মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৩ নভেম্বর) সন্ধায় এস. এস.রোডস্থ এফ এম কমপ্লেক্স তৃতীয় তলা হল রুমে বাংলাদেশ কেমিস্টস এন্ড ড্রাগিস্টস সমিতি সিরাজগঞ্জ জেলা শাখার আয়োজনে সংগঠনের আহব্বায়ক ডায়মন্ড মেডিকেল এর স্বত্বাধিকারী মো:ফখরুল ইসলাম তালুকদার রাকিবের সভাপতিত্বে ও
কেমিস্টস এন্ড ড্রাগিস্টস সমিতি সদস্য কার্তিক চন্দ্র বর্মনের সঞ্চালনায় মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও জেলা বিএনপি সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু।
এসময়ে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন,জেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান,দপ্তর সম্পাদক তানভীর মাহমুুদ পলাশ প্রমুখ।
বক্তৃতাগণ বলেন,সিরাজগঞ্জের ওষুধ ব্যবসায় সমিতির শীর্ষ সংগঠন বাংলাদেশ ড্রাগিস্টস এন্ড কেমিস্ট সকল সম্মানিত সদস্য বৃন্দ এক সাথে কাজ করে সাধারণ মানুষের সেবার মান এগিয়ে নেবেন। প্রতিটি মানুষের জীবনের নিত্য প্রয়োজনীয় অংশ হচ্ছে ওষুধ। বাংলাদেশ ড্রাগিস্টস এন্ড কেমিস্ট এর আহবায়ক স্নেহের ফখরুল ইসলাম তালুকদার রাকিবের নেতৃত্বে ও আপনাদের সার্বিক সহযোগিতায় এগিয়ে যাবে সংগঠন।
এছাড়াও অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন,সোহেল ড্রাগ হাউজের দোকান মালিক সোহেল মাহমুদ,মিতু মেডিকেল হলের মালিক নিয়ামুল হক রাব্বি,রুমি মেডিকেল হলের মোঃ নজরুল ইসলাম, স্মৃতি মেডিসিন কর্ণার শিবলী সাদিক, নিউ মিতু মেডিক্যাল হলের শামীম রেজা দুলাল সহ শহরের অন্যান্য সম্মানিত দোকান মালিকগণ।
Leave a Reply