1. admin@dainikjamunaexpress.com : admin :
  2. bob_44335a31b693@bobresearchlabs.com : bob_44335a31b693 :
  3. paul54@gmail.com : pauldavis :
  4. wordpUser10@org.com : supe1User10 :
  5. wp_admin_7eac00@local.host : wp_admin_7eac00 :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন
শিরোনাম:
সিরাজগঞ্জে শিক্ষকদের মানসিক স্বাস্থ্য বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ দেবিদ্বারে মাদকবিরোধী বিক্ষোভের পর মাদক কারবারির বাড়িতে ভাঙচুর, গ্রামছাড়া পরিবার ধুনটে জমিজমা সংক্রান্ত বিষয়ে ঘর ভাংচুরের ঘটনায় ১জন গ্রেফতার রাণীনগরে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সংবর্ধনা রাণীনগরে জনসচেতনতামূলক র‍্যালী ও আলোচনাসভা ধুনটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা চিতলমারীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত: দক্ষ ও জ্ঞানভিত্তিক সমাজ গড়ার প্রত্যয় ঝিকরগাছায় সংবাদ প্রকাশকে কেন্দ্র করে সাংবাদিককে শাকিল হোসেনকে গালিগালাজ ও হুমকি,থানায় জিডি জয়পুরহাটে বোনকে মারধরের ক্ষোভে হাসপাতালে হাসুয়া হাতে দুলাভাইকে কোপাতে গেলেন শ্যালক আক্কেলপুরে ২০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হলেন জয়পুরহাট-১ আসনের এমপি ফজলুর রহমান সাঈদ রাণীনগরে ভ্রাম্যমান আদালতে ২মাদক সেবির কারাদন্ড রাণীনগরে এক কেজি গাঁজা ও ১১৩পিস ট্যাপেন্টাডল বড়ি উদ্ধার রাণীনগরে ৩য় শ্রেনীর শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় আপনাদের, সবাই মিলে দেখভাল করবেন’রাষ্ট্রপতি ধুনট উপজেলা পরিষদ পুকুর সহ অন্যান্য জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ সিরাজগঞ্জে জেলা ছাত্রদলের উদ্যোগে গাছ বিতরণ ও বৃক্ষরোপণ পাবনায় মাদকবিরোধী অভিযানে দুই মাদকসেবী আটক রাষ্ট্রপতিকে ঘিরে ঠাকুরগাঁওয়ে উৎসবের আবহ, নাগরিক সংবর্ধনায় মানুষের ঢল পাঁচবিবিতে মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচনে হেলাল-শিপলু পরিষদের প্যানেল পরিচিতি
শিরোনাম:
সিরাজগঞ্জে শিক্ষকদের মানসিক স্বাস্থ্য বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ দেবিদ্বারে মাদকবিরোধী বিক্ষোভের পর মাদক কারবারির বাড়িতে ভাঙচুর, গ্রামছাড়া পরিবার ধুনটে জমিজমা সংক্রান্ত বিষয়ে ঘর ভাংচুরের ঘটনায় ১জন গ্রেফতার রাণীনগরে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সংবর্ধনা রাণীনগরে জনসচেতনতামূলক র‍্যালী ও আলোচনাসভা ধুনটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা চিতলমারীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত: দক্ষ ও জ্ঞানভিত্তিক সমাজ গড়ার প্রত্যয় ঝিকরগাছায় সংবাদ প্রকাশকে কেন্দ্র করে সাংবাদিককে শাকিল হোসেনকে গালিগালাজ ও হুমকি,থানায় জিডি জয়পুরহাটে বোনকে মারধরের ক্ষোভে হাসপাতালে হাসুয়া হাতে দুলাভাইকে কোপাতে গেলেন শ্যালক আক্কেলপুরে ২০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

যমুনা উপজেলা দাবীতে ইউনিয়ন ভিত্তিক গণসমাবেশ অনুষ্ঠিত

  • প্রকাশিত : মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৯৯ বার পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিবেদকঃ সিরাজগঞ্জে নতুন উপজেলার দাবিতে ইউনিয়ন  গনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার পূর্বাঞ্চলের ৬ ইউনিয়ন নিয়ে স্বতন্ত্র উপজেলা গঠনের দাবিতে বিভিন্ন সভা, সমাবেশ লিফলেট বিতরণ করে আসছে শিক্ষার্থী সহ নানা শ্রেণী পেশার মানুষ। তাঁরই ধারাবাহিকতায় প্রতিটি ইউনিয়নে জনসচেতনতা বৃদ্ধির লক্ষে সভা সমাবেশ আয়োজন করছে শিক্ষার্থী সন নানা শ্রেণী পেশার মানুষ।

ইতোমধ্যে নতুন উপজেলা গঠনের দাবীতে ‘যমুনা উপজেলা বাস্তবায়ন পরিষদ” এর ব্যানারে প্রচার প্রচারণা করে আসছে শিক্ষার্থীরা।

১১ ফেব্রুয়ারি ( মঙ্গলবার) বিকেল ৪টায় ‘যমুনা উপজেলা’ গঠনের দাবিতে এক বিশেষ আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় নিশ্চিন্তপুর ইউনিয়ন বাজার মসজিদ এর সামনে।

আবুল কালাম আজাদ মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় সঞ্চালকের দায়িত্ব পালন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত গণিত বিভাগের শিক্ষার্থী ও উত্তরা ইউনিভার্সিটির প্রভাষক মুদ্দাচ্ছির রহমান। মাওলানা মাসুদুর রহমানের কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া মতবিনিময় সভায় বক্তারা কাজিপুরের পূর্বাঞ্চলের ছয়টি ইউনিয়নসহ আশেপাশের এলাকার জনগণের ভোগান্তি তুলে ধরে দ্রুত একটি পৃথক ‘যমুনা উপজেলা’ গঠনের দাবী তোলেন।

এসময় বিশিষ্টজনের মধ্যে বক্তব্য রাখেন মো. আব্দুর রাজ্জাক, রেজাউল করিম মাস্টার,হাফেজ মো. আলতাফ হোসেন,আলী আশরাফ দুদু, মাসুদুর রহমান,আব্দুর রহমান মেম্বার,মাওলানা আনোয়ার হোসেন,বাবলু মাস্টার,সাইদুর রহমান মেম্বার, দুলাল হোসেন, আব্দুল মোন্নাফ মেম্বার সহ প্রমুখ।

মতবিনিময় সভায় বক্তারা তাঁদের দীর্ঘদিনের বঞ্চনার কথা তুলে ধরে বলেন, যমুনা নদীর কারণে কাজিপুরের পূর্বাঞ্চল প্রশাসনিকভাবে অবহেলিত ও উন্নয়নবঞ্চিত হয়ে পড়েছে।

জরুরি প্রয়োজনে রাতের বেলায় নদী পারাপার সম্ভব হয় না, ফলে রোগী নিয়ে চিকিৎসার জন্য উপজেলা সদর বা জেলা সদরে পৌঁছাতে দেরি হয়, যার ফলে অনেক প্রাণ অকালে ঝরে যায়।

এসময় তাঁরা যোগাযোগ ব্যবস্থার কথা তুলে ধরে বলেন,সড়ক ও যোগাযোগব্যবস্থা অত্যন্ত দুর্বল, শিক্ষার্থীদের স্কুল-কলেজে যেতে কষ্ট হয়, কৃষকদের উৎপাদিত পণ্য বাজারজাত করতে সমস্যার সম্মুখীন হতে হয়।

এছাড়াও প্রশাসনিক, স্বাস্থ্য, শিক্ষা সহ নানা ধরনের সেবা প্রাপ্তির অসুবিধার কথা তুলে ধরে বক্তব্য রাখেন বক্তারা। তাদের দাবী সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যতদ্রুত সম্ভব যমুনা উপজেলা বাস্তবায়ন করে চরবাসীর ভোগান্তি লাঘব করবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
এই নিউজ পোর্টালের কোন ছবি বা তথ্য বিনা অনুমতিতে হস্তান্তর নিষেধ। সর্বস্বত্ত্ব www.jamunaexpress.com কর্তৃক সংরক্ষিত
Theme Customized By BreakingNews